চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় দলে এলে যা হয় ইমরুলের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:58 অপরাহ্ন 11, ডিসেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

৫ ছক্কা ২ চারে ৩৮ বলে ৬১ রানের ঝলমলে ইনিংস। ব্যাটসম্যান ইমরুল কায়েস। বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচে সিলেট থান্ডারের বিপক্ষে চারে নেমে এ বাঁহাতির আগ্রাসী ব্যাটিংয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১৬২ রান তাড়ায় পেয়েছে ৫ উইকেটের জয়।

ঘরোয়া লিগে রান তোলায় ধারাবাহিক হলেও জাতীয় দলে সেটি ধরে রাখতে পারেন না সেভাবে। আন্তর্জাতিক ম্যাচে নামলে কী যেন হয় ইমরুলের! সে প্রসঙ্গে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে থাকা এ ক্রিকেটার।

‘এখানে (বিপিএল) আমি জানি ভালো খেলি খারাপ খেলি সবগুলো ম্যাচ খেলবো। এ স্বাধীনতা যখন থাকবে তখন আপনার মধ্যে একটা পরিবর্তন আসবে।’

‘সারাবছর আমরা একটা বা দুটি টি-টুয়েন্টি সিরিজ খেলি। টেস্ট কিংবা ওয়ানডের পর দেখা যায় আমরা টি-টুয়েন্টি খেলি। দেখা যাচ্ছে দুটো-তিনটা (ওয়ানডে, টেস্ট) খেলে আমি টি-টুয়েন্টি খেলছি। জাতীয় দলে হয় কী, একটা ম্যাচ রান না পেলে পরের ম্যাচগুলোর জন্য চাপ হয়ে যায়।’

ভারতে টেস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে জাতীয় লিগে ডাবল সেঞ্চুরি করেছিলেন ইমরুল। ইনিংসটি তাকে জাতীয় দলে ফেরাতে ভূমিকা রাখে। তাতে এ ব্যাটসম্যানকে ঘিরে প্রত্যাশা বাড়লেও টেস্ট সিরিজে হতাশ করেছেন। যেটি নিয়ে সমালোচনাও কম হয়নি।

টেস্ট সিরিজে কেউই ভালো করতে পারেননি। তবে সমালোচনার তীর ইমরুলের দিকেই বেশি যায়। এমন বাস্তবতায় বাঁহাতি ওপেনার জানালেন, বড় দলের বিপক্ষে টেস্ট খেলতে হলে প্রস্তুতিটা বাড়াতে হবে আরও।

‘মানুষ বিখ্যাত না হলে তো সমালোচনা হয় না (হাসি), ভালো হোক খারাপ হোক সমালোচনা হয়। জিনিসটা কী দেখেন, ভারত সিরিজে খারাপ করেছি যেটা আমি নিজেও আপসেট। আমাদের টেস্ট ম্যাচের প্রস্তুতিটা আরও ভালো হওয়া দরকার, একজন খেলোয়াড় হিসেবে বলছি। দুই-তিন সপ্তাহ ধরে একটা প্রস্তুতি নিয়ে তবেই বিশ্বমানের একটা দলের সাথে খেলতে হবে, তিন-চারদিনের প্রস্তুতি আর জাতীয় লিগের বোলারদের খেলে টেস্ট খেলা অনেক কঠিন। আমার জন্য না, বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানদের জন্যও কঠিন।’

‘এ জায়গাগুলোতে আমাদের জন্য উন্নতি জরুরী, বোলার হিসেবে কাকে বল করবো কাকে খেলবো এসব এখান থেকে প্রস্তুত হয়ে গেলে সবার জন্যই ভালো।’

Tags: ইমরুল কায়েসবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিড স্পোর্টস
Previous Post

সৌমিত্র’র জীবনী নিয়ে ছবি করছেন পরমব্রত

Next Post

কুষ্ঠ আক্রান্তদের প্রতি অবহেলা নয়: প্রধানমন্ত্রী

Next Post

কুষ্ঠ আক্রান্তদের প্রতি অবহেলা নয়: প্রধানমন্ত্রী

নেদারল্যান্ডসে আন্তর্জাতিক বিচার আদালতে

অং সান সু চি’র এমন অধঃপতন!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT