চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:32 অপরাহ্ন 22, ডিসেম্বর 2020
in অর্থনীতি, বাংলাদেশ
A A
সৌরবিদ্যুৎ কেন্দ্রের সৌর প্যানেল ও ইনভার্টার স্থাপন কাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ময়মনসিংহে অবস্থিত দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র। ৭৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে এই কেন্দ্রের। প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে স্মার্ট ফটোভোলটাইক (পিভি) ইনস্টলের মাধ্যমে জাতীয় গ্রিডের সঙ্গে এই সৌরবিদ্যুৎ কেন্দ্রটি যুক্ত হয়েছে।

মঙ্গলবার এক  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হুয়াওয়ে।

এতে বলা হয়, ফটোভোলটাইক সিস্টেম এমন একটি বিদ্যুৎব্যবস্থা, যা ব্যবহারযোগ্য সৌরবিদ্যুৎ সরবরাহে কাজ করে। সৌর প্যানেল, সোলার ইনভার্টার, মাউন্টিং, ক্যাবলিং এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রাংশ সংবলিত এই ফটোভোলটাইক সিস্টেম সবকিছুর মাঝে সামঞ্জস্য বজায় রেখে ওয়ার্কিং সিস্টেম নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে হুয়াওয়ে জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় আর্দ্র ও উষ্ণ জলবায়ুর দেশ বাংলাদেশে প্রতিবছর আড়াই হাজার ঘণ্টার বেশি সূর্যালোক থাকে। আর এটা বিবেচনায় রেখে এ প্রকল্পের সর্বোচ্চ সক্ষমতায় আইপি৬৬ উচ্চস্তরের সুরক্ষা এবং অ্যান্টি-পিআইডি প্রযুক্তিসহ হুয়াওয়ে এসইউএন২০০০-১৮৫কেটিএল স্মার্ট পিভি স্ট্রিং ইনভার্টার ব্যবহার করা হয়েছে।

এই প্রকল্পটি ময়মনসিংহের গৌরীপুরে ব্রক্ষ্মপুত্র নদের তীরে অবস্থিত। ১৭৩কে সোলার প্যানেল এবং ৩৩২ ইনভার্টারের মাধ্যমে  প্রকল্পটি জাতীয় গ্রিডে অবদান রাখবে।

এতে আরও বলা হয়, হুয়াওয়ে বিশ্বের ১৭০টির বেশি দেশ ও অঞ্চলে সেবা দিচ্ছে। গত ২১ বছর ধরে বাংলাদেশের তথ্য-প্রযুক্তি ও নানা খাতে কাজ করে যাচ্ছে।

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট ইয়াং গুয়োবিং বলেন, বাংলাদেশ দ্রুত গতিতে ডিজিটালকরণের দিকে এগিয়ে যাচ্ছে। ৭৩ মেগাওয়াটের এ প্রকল্পে আমাদের অংশীদারদের সঙ্গে কাজ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও বাংলাদেশের জ্বালানি খাতের ডিজিটালকরণ ও রূপান্তরে অবদান রাখতে চায় হুয়াওয়ে।

Tags: বিদ্যুৎ কেন্দ্রহুয়াওয়ে
Previous Post

রাসায়নিক অস্ত্র কনভেনশন’র ১৬তম সাধারণ সভা অনুষ্ঠিত

Next Post

দু’দিনের সফরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

Next Post
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়, বাংলাদেশের সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দু’দিনের সফরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

শ্রমিকদের জন্য করোনায় সহায়তা প্রদান কার্যক্রমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় কর্মহীন ১৭৯৪ দুঃস্থ শ্রমিক পাচ্ছেন নগদ সহায়তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT