চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় কবির জয়ন্তীতে মানবতা ও সাম্যের জয়গান

রাজীব দাস by রাজীব দাস
4:12 অপরাহ্ন 24, মে 2015
in বাংলাদেশ
A A

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১শ’ ১৬তম জন্মবার্ষিকী আজ। প্রেম, দ্রোহ, মানবের মুক্তি এবং বিদ্রোহের সুর ও বাণীতে আজীবন সাম্যের কথা বলে গেছেন মানবতাবাদী কবি নজরুল।

নজরুলের গানের ভাণ্ডার সংরক্ষণের পাশাপাশি অসাম্প্রদায়িক চেতনা বিশ্বময় ছড়িয়ে দিতে তার রচনাবলীর অনুবাদ হওয়া জরুরি মনে করেন গবেষকরা।

১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। মাত্র ৯ বছর বয়সে পিতৃহারা হয়ে স্থানীয় মসজিদে আযান দেওয়ার কাজে নিয়োজিত হন দুখু মিয়া বলে পরিচিত নজরুল ইসলাম।

১০ বছর বয়সে লেটো গানের দলে যোগ দিয়ে সঙ্গীত রচনার কাজে নিয়োজিত হন তিনি। জীবনের অভাব ঘুঁচাতে তাকে কাজ করতে হয়েছে রুটির দোকানে। সেখান থেকে এক দারোগা নজরুলকে ভর্তি করে দেন ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুরের এক স্কুলে।

মাধ্যমিক পরীক্ষা না দিয়েই সৈনিক জীবন শুরু করেন তিনি। অংশ নেন প্রথম বিশ্বযুদ্ধে।

১৯২০ সালে নবযুগ পত্রিকায় কাজ করার মধ্য দিয়ে শুরু করেন সাংবাদিকতা। ‘মুহাজিরীন হত্যার জন্য দায়ী কে?’ প্রবন্ধের জন্য বাজেয়াপ্ত হয় পত্রিকার জামানত।

দেশজুড়ে অসহযোগ আন্দোলনের বিপুল উদ্দীপনায় সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে আবির্ভূত হন নজরুল। কবিতা গান ও প্রবন্ধে ফুটে ওঠে নজরুলের বিদ্রোহী ভাব।

কবি, সাহিত্যিক, গল্পকার, সাংবাদিক, সম্পাদক, সংগীতজ্ঞ, দার্শনিক, নাট্যকার সাহিত্যের এমন নানা শাখায় বিচরণ করে নিজের স্বাতন্ত্র্যতা প্রতিষ্ঠা করে গেছেন কাজী নজরুল ইসলাম।

ইসলামী সঙ্গীত বা গজল রচনার পাশাপশি শ্যামাসঙ্গীত ও হিন্দু ভক্তিগীতি রচনায় সিদ্ধহস্ত হয়ে রচনা করনে প্রায় তিন হাজার গান। ধর্ম সঙ্গীতকে নজরুল ধর্মের দিক থেকে দেখেন নাই মন্তব্য করে নজরুল গবেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল হক বলেন, “তিনি মানবতার কথা, মানুষের মুক্তির কথা, মানুষকে ভালোবাসার কথা, মানুষের প্রেমের কথা, স্বাধীনতার কথা বলেছেন।

বিশ্বে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, মৌলবাদের বিস্তার ঘটছে উল্লেখ করে মাহবুবুল হক বলেন, “এই জায়গায় মানুষের কথা বলতে হবে। সকল ধর্মের মানুষইতো মানুষ। সেই কথা নজরুল বলেছিলেন, তা নতুন করে বলার এবং তার কাছ থেকে প্রেরণা নিয়ে নতুন নতুন সাহিত্য রচনার জন্য আমাদের এগিয়ে আসতে হবে।”

সাম্যবাদ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠা করতে আজীবন লড়েছেন নজরুল। তার প্রমাণ রাখতেই হিন্দু -মুসলিম নামের সমন্বয়ে চার সন্তানের নাম রাখেন কৃষ্ণ মুহাম্মদ, অরিন্দম খালেদ, কাজী সব্যসাচী ও কাজী অরিন্দম।

ডক্টর মাহবুবুল হক বলেন, নজরুলের জীবনি এখনো পূর্ণাঙ্গ হয়তো রচিত হয় নাই। নজরুলের রচনার অনুবাদ হওয়া দরকার এবং বিশ্ব পর্যায়ে তাকে ছড়িয়ে দেয়া দরকার বলে দাবি করেন এই নজরুল গবেষক। তিনি বলেন, সেই অনুবাদটা একটু কঠিন কিন্তু সেই কঠিন কাজটাতো করতে হবে। সেটা যদি করা হয় তাহলে নিশ্চয়ই আমরা অনেক অগ্রগতি লক্ষ্য করবো।

মাত্র ৪৩ বছর বয়সে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন মানবপ্রেমের এ কবি। বাকশক্তির সঙ্গে হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্যও। ১২ ভাদ্র ১৩৮৩ সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে যায় কবির কলম।

স্বাধীনতার পর সপরিবার নজরুলকে বাংলাদেশে নিয়ে আসা হয়। দেওয়া হওয়া নাগরিকত্ব।

বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ১৯৭৪ সালে তাকে সম্মানসূচক ডি.লিট উপাধি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। মৃত্যুর কিছুদিন আগে সাম্যের কবিকে একুশে পদকে ভূষিত করে রাষ্ট্র।

Tags: কাজী নজরুল ইসলামনজরুল জয়ন্তী
Previous Post

এবি ব্যাংক-চ্যানেল আই ‘নজরুল মেলা’ আজ

Next Post

জাতীয় কবির জয়ন্তীতে মানবতা ও সাম্যের জয়গান

Next Post

নজরুল জয়ন্তীতে উৎসব মুখর ত্রিশাল

অভিবাসী ইস্যুতে সহায়তা দেবে মিয়ানমার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT