চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’র সমাবেশে যাচ্ছে বিএনপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:42 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2018
in রাজনীতি
A A
বিএনপি-তমিজ উদ্দিন

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যুক্তফ্রন্ট ও গণফোরামের উদ্যোগে ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’র সমাবেশে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

শনিবার বিকেলে নতুন এ রাজনৈতিক জোটের সমাবেশে যোগ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও ড. খন্দকার মোশাররফ হোসেন।

রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে এ সমাবেশ হওয়ার কথা রয়েছে।

গত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল গত সপ্তাহে যাত্রা করা ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’র সমাবেশে যোগ দেবে বিএনপি। ধারণা করা হচ্ছে এ সমাবেশে যোগ দিয়ে একাত্মতা প্রকাশ করবে বিএনপি।

শুক্রবার বিকেলে বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে বিএনপির এই তিন নেতা বৈঠক করেন।

জানা গেছে, ঐক্য প্রক্রিয়ার ঢাকার সমাবেশে বিএনপি প্রতিনিধির উপস্থিতি চেয়ে গত ১৯ সেপ্টেম্বর আমন্ত্রণ জানানো হয়। পরে বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় প্রতিনিধি দল চূড়ান্ত করা হয়।

অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকের পর দলটির একটি সূত্র জানায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন এবং মওদুদ আহমদ শনিবার বেলা তিনটার পর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মহানগর নাট্যমঞ্চের দিকে রওনা হবেন।

তবে শুক্রবার সকালে গুলশানে সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এখনও সিদ্ধান্ত নেইনি, পরে জানানো হবে।

মূলত সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে ৫ দফা দাবি এবং ৯ দফা লক্ষ্য নিয়ে এ জাতীয় ঐক্য প্রক্রিয়া। যার আহ্বায়ক দেশের সংবিধান প্রণেতা ও গণফোরামের ড. কামাল হোসেন।

এছাড়াও যুক্তফ্রন্টের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি ডা. এ. কিউ. এম বদরুদ্দোজা চৌধুরী, জাসদের একাংশের সভাপতি আসম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ আরো কয়েকটি রাজনৈতিক দল এ ঐক্য প্রক্রিয়ার সঙ্গে আছে।

Tags: জাতীয় ঐক্য প্রক্রিয়াড. কামাল হোসেনবি চৌধুরীবিএনপিলিড নিউজ
Previous Post

ভাঙনে বিলুপ্তির পথে ৩শ বছরের পুরনো পালপাড়া

Next Post

‘ফাইনাল স্কোর’ নিয়ে ঢাকায় পিয়ার্স ব্রসনান

Next Post

‘ফাইনাল স্কোর’ নিয়ে ঢাকায় পিয়ার্স ব্রসনান

পর্তুগালে প্রবাসী বাঙালি জাহাঙ্গীরের কৃষি উদ্যোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT