চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় ঐক্যের মাধ্যমেই এই সরকারের অপসারণ হবে: মওদুদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:43 অপরাহ্ন 05, অক্টোবর 2018
in রাজনীতি
A A

জাতীয় ঐক্যের মাধ্যমেই এই সরকারের অপসারণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেন, জাতি আজ ঐক্যবদ্ধ। এই সরকার ভয় পেয়েছে। তাই এটা নষ্ট করার জন্য সরকার অনেক চেষ্টা করছে। কিন্তু পারবে না। তারা ভেবেছে, তারা ক্ষমতায় থেকে যাবে। কিছু করতে পারবে না। এক মিনিটেই বাধ্য হবে আমাদের দাবি মেনে নিতে।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির হল রুমে রুমে চেতনা বাংলাদেশ নামক সংগঠনের আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির জ্যেষ্ঠ নেতা আরো বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনঃ কোন পথে বাংলাদেশ’ শীর্ষক এ সভায় ব্যারিস্টার মওদুদ বলেন, একটি স্বৈরাচারী সরকারকে পতন করতে হলে ঐক্যের বিকল্প নেই। ঐক্যের মাধ্যমে উপযুক্ত কর্মসূচি দেয়া হবে, যে কর্মসূচির মাধ্যমে এই সরকারের পরিবর্তন হবে। এই প্রক্রিয়ায় আগামী এক মাসেই আপনারা অনেক পরিবর্তন দেখতে পাবেন৷

প্রধানমন্ত্রীর সমালোচনা করে মওদুদ বলেন, বাংলাদেশে নির্বাচনের জন্য সুন্দর পরিবেশ রয়েছে বলেছেন প্রধানমন্ত্রী। তার কথা সত্যতা নেই৷ এদেশে সাধারণ নির্বাচনের জন্য বিন্দুমাত্র পরিবেশ নেই। সরকার এই পরিবেশ নষ্ট করে দিয়েছে। সারা দেশে আমাদের নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করছে। এমন কি হাতিরঝিলের একটি কাল্পনিক, মিথ্যা মামলায় আমাদের সকল শীর্ষ নেতাকে আসামী করা হয়েছে৷

তিনি বলেন, যে ঘটনা ঘটেনি তেমন ঘটনার নামে মামলা দিয়েছে ঘরে বসেই। তাদের লোকরা অপরাধ করে দেশে লুট করে ফেললেও কোনো গ্রেপ্তার নেই। আর আমাদের কোনো ঘটনা না ঘটলেও ঘরে বসে মামলায় জড়িয়ে যেতে হয়। এসব করছে সরকার বলছে, দেশে নাকি নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশের একটি মানুষও তা বিশ্বাস করে না। নির্বাচনের আর মাত্র ৩ মাস বাকি আছে। কিন্তু নির্বাচনের কোনো পরিবেশ তৈরি হয়নি। জনগণ ভোটের অধিকার প্রয়োগ করতে পারার যে ন্যূনতম পরিবেশ থাকা দরকার তারা তা চায় না৷ কারণ তাদোর লক্ষ্য খারাপ।  তারা আবারও একদলীয় নির্বাচন চায়। বিএনপিকে বাইরে রাখতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ সে সুযোগ তাদেরকে আর দেবে না।

বিএনপি নেতা বলেন, তারা জনগণকে ভয় পায়। সে জন্য তারা জনগণকে নির্যাতন করছে। যত অত্যাচার নির্যাতন করেন না কেন নির্বাচনে জিততে পারবেন না। যত পারেন পোস্টার, ব্যানার লাগান। কিন্তু আপনাদের কোনো ভোট নাই। তারাও জানে অবাধ, সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটের ব্যবধানে মানুষ তাদেরকে পরাজিত করবে।

Tags: সেমি লিড
Previous Post

বিশ্বের একটি বিশ্বাসযোগ্য নির্বাচনী অনুষঙ্গ ইভিএম: কাদের

Next Post

কোহলি সেঞ্চুরি ছাড়া থামছেনই না

Next Post

কোহলি সেঞ্চুরি ছাড়া থামছেনই না

শিক্ষকদের মর্যাদা সমুন্নত থাকুক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT