চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে খালেদা জিয়ার বর্ষবরণ

সাইফুল্লাহ সাদেক by সাইফুল্লাহ সাদেক
7:39 অপরাহ্ন 14, এপ্রিল 2017
in রাজনীতি
A A

নিজ দলের নেতাকর্মীদের নিয়ে উৎসবমূখর পরিবেশে পয়লা বৈশাখ উদযাপন করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সঙ্গে দেশবাসীকে বৈশাখের শুভেচ্ছা জানান তিনি। এসময় তিনি দেশ ও মানু্ষের কল্যাণ ও উন্নতির জন্য জাতীয় ঐক্যের আহ্বান জানান।

‘শান্তি সুখের কলরবে, এসো মিলি মুক্তির উৎসবে’ স্লোগান নিয়ে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা-জাসাস আয়োজিত বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপি চেয়ারপার্সন এসব বলেন।

বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেন, আজ দেশের জন্য একটি শুভ দিন। এদিনে সবাইক নববর্ষের শুভেচ্ছা জানাই। আমি দেশের উন্নতি চাই, মানুষের শান্তি চাই। দেশের মানুষের সত্যিকার প্রত্যাশা পূরণ করতে প্রয়োজন গণতন্ত্র। গণতন্ত্র প্রতিষ্ঠা, দেশ ও মানু্ষের কল্যাণ ও উন্নতির জন্য জাতীয় ঐক্য প্রয়োজন।জাতীয় ঐক্য থাকলে দেশে কেউ গুম, খুন, হত্যা করতে পারবে না। জঙ্গিবাদ থাকবে না, থাকবে না কোন ষড়যন্ত্র।

তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু অনেকে আমাদের অগ্রগতি সহ্য করছে না। আমাদের দুর্বল করে দিতে চায়। অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগ নিচ্ছে। দেশের ১৬ কোটি মানুষ ঐক্যবদ্ধ। আমাদের কোন সাহায্য দরকার নেই। আমাদের দরকার জাতীয় ঐক্য।

ভারতকে ইঙ্গিত করে তিনি বলেন, আমরা বন্ধুত্ব চাই, প্রভুত্ব নয়।কারো প্রভুত্ব আমরা মেনে নিব না।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বলেন, ভারতে গিয়ে তিনি সবকিছু দিয়ে এসেছেন। তার সাহস থাকলে চুক্তি ও সমঝোতা স্বাক্ষরের আগে বলতে পারতেন, ‘চুক্তির আগে আমি তিস্তা চুক্তি চাই’। তিনি যদি চুক্তি ও সমঝোতা না করে তিস্তা চুক্তি করতেন আমরা সবাই তাকে সমর্থন দিতাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তা করতে পারেননি। তিনি দেশের স্বার্থের দিকে না তাকিয়ে নিজের স্বার্থ চেয়েছেন। তিনি দেশের মানুষের অধিকারের কথা বলতে পারেননি। বরং সবকিছু দিয়ে এসেছেন।।

এ সময় খালেদা জিয়া দেশের মানুষের কল্যাণ চান উল্লেখ করে বলেন, দেশের মানুষের জন্য আমরা প্রয়োজনে বৃহতর আন্দোলন দিব এবং আমরা তাতে সফল হবো।

বিএনপির বৈশাখী এই আয়োজনে ছিলো তাড়াহুড়ো আর পরিকল্পনার অভাব। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ছোট একটি মঞ্চ ও গণমাধ্যমকর্মীদের বসার তেমন জায়গা না থাকাসহ দলের নেতাকর্মীদের বসার জায়গা নিয়ন্ত্রণ নিয়ে ছিলো বেশ অনিয়ম।

বিকাল সাড়ে চারটার দিকে প্রচন্ড ভীড় ঠেলে মঞ্চের দিকে প্রবেশ করেন খালেদা জিয়া। এরপরে পরিস্থিতি সামলানো কঠিন হয়ে পড়ে চারিদিকে।

বৈশাখ উদযাপনের এই আয়োজনের বিষয়ে জাসাসের সভাপতি ড.মামুন বলেন, বৈশাখ উপলক্ষে বিশাল র‌্যালীর আয়োজন করলেও সরকার তাদেরকে অনুমতি দেয়নি। সরকার দেশের সার্বজনীন উৎসবে বাঁধা দিয়েছে। এমনকি তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পালনেও প্রশাসন অসহযোগিতা করছে বলে অভিযোগ করেন জাসাস সভাপতি।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি মহাসটিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ, মির্জা আব্বাস, ড. মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায় সহ বিএনপির ভাইস চেয়ারনবৃন্দও উপস্থিত ছিলেন।

 

Tags: খালেদা জিয়াবৈশাখ
Previous Post

বর্ণিল বৈশাখ ১৪২৪

Next Post

হাজার কণ্ঠে বর্ষবরণ ১৪২৪

Next Post

হাজার কণ্ঠে বর্ষবরণ ১৪২৪

সাংস্কৃতিক আয়োজনের মানে বিরক্ত হয়ে উঠে গেলেন খালেদা জিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT