চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় আরকাইভস ডিজিটাইশেন প্রকল্প চূড়ান্ত করা হচ্ছে: কে এম খালিদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:30 অপরাহ্ন 09, জুন 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রকল্পের জন্য বৈঠকরত কর্মকর্তা, অফিসে বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অচিরেই জাতীয় আরকাইভস ও জাতীয় গ্রন্থাগারকে ডিজিটাল আরকাইভস ও ডিজিটাল লাইব্রেরিতে রূপান্তরিত করা হবে।

সে লক্ষ্যে জাতীয় আরকাইভস ডিজিটাইজেশনের জন্য গৃহীত প্রকল্পের প্রকল্প দলিল চূড়ান্ত করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আজ দুপুরে ‘আন্তর্জাতিক আরকাইভস সপ্তাহ ২০২১’ উদযাপন উপলক্ষে আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর আয়োজিত ‘এমপাওয়ারিং আরকাইভস’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, জাতীয় আরকাইভসের অবকাঠামোগত উন্নয়নের কাজ সমাপ্তকরণের লক্ষ্যে আমরা শীঘ্রই এর তৃতীয় পর্যায়ের কাজ শুরু করতে যাচ্ছি। তাছাড়া গত ৬ জুন ‘বাংলাদেশ জাতীয় আরকাইভ বিল, ২০২১’ নামের একটি বিল মহান জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, উপরোক্ত আইন এবং প্রকল্প দু’টি (অবকাঠামোগত উন্নয়ন ও ডিজিটাইজেশন) বাস্তবায়িত হলে জাতীয় আরকাইভসের সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে।

তিনি বলেন, একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে জনগণকে জ্ঞান সেবা প্রদানের জন্য জাতীয় আরকাইভস এর কোন বিকল্প নেই। মহান মুক্তিযুদ্ধের মূল্যবান দলিলসমূহসহ সরকারের স্থায়ী রেকর্ডস ও আর্কাইভসমূহ সংরক্ষণের গুরুত্ব অনুধাবন করে ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় জাতীয় আরকাইভস ও গ্রন্থাগার দপ্তর যাত্রা শুরু করে।

বাংলাদেশ আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক ফরিদ আহমদ ভূঁইয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন।

ওয়েবিনারে আলোচনায় অংশগ্রহণ করেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বাংলাদেশ এর কো-অর্ডিনেটর সাবেক আইজিপি মো. সানাউল হক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন, বাংলাদেশ আরকাইভস ও রেকর্ড ম্যানেজমেন্ট সোসাইটি (বারমস) এর সভাপতি প্রফেসর শরীফ উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক সাবেক অতিরিক্ত সচিব জালাল আহমেদ।

ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক (আরকাইভস ও প্রশাসন) মো. সুজায়েত উল্যা।

ইন্টারন্যাশনাল কাউন্সিল অন আরকাইভস (আইসিএ) ৭ থেকে ১১ জুন, ২০২১ ভার্চুয়াল মাধ্যমে আন্তর্জাতিক আরকাইভস সপ্তাহ পালন করছে এবং বিশ্বের বিভিন্ন স্থানে আইসিএ’র সদস্যগণকে একইভাবে আরকাইভস সপ্তাহ পালনের জন্য অনুরোধ করেছে। এ বছরের আন্তর্জাতিক আরকাইভস সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে ‘এমপাওয়ারিং আরকাইভস’।

Tags: কে এম খালিদ
Previous Post

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দেশের ৪টি বিশ্ববিদ্যালয়

Next Post

জলাবদ্ধতা নিরসনে ‘পরিকল্পিত মহাপরিকল্পনা’ প্রণয়ন করছি: মেয়র তাপস

Next Post
মেয়র তাপসসহ অন্যান্য কর্মকর্তারা জলাবদ্ধতা নিরসনে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জলাবদ্ধতা নিরসনে ‘পরিকল্পিত মহাপরিকল্পনা’ প্রণয়ন করছি: মেয়র তাপস

নুসরাত ও তার স্বামী সমুদ্রের পেছনে দাঁড়িয়ে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিয়েই করিনি, তাই ডিভোর্সের প্রশ্নই উঠে না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT