চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় অগ্রগতির ধারা সুসংহত করার আহ্বান

তারিকুল ইসলাম মাসুম by তারিকুল ইসলাম মাসুম
2:34 পূর্বাহ্ন 21, মে 2015
in বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সকারের অন্যতম লক্ষ্য হচ্ছে
সশস্ত্র বাহিনীর প্রথাগত উন্নয়নের পাশাপাশি জাতীয় অগ্রগতির ধারাকে সুসংহত
করা। ভূমিকম্প বিধ্বস্ত নেপালকে এক লাখ টন খাদ্য সহায়তা দিতে বাংলাদেশ
প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

প্রায় এক বছর পর প্রতিরক্ষা
মন্ত্রণালয়ে গিয়ে সশস্ত্র বাহিনী নিয়ে সরকারের স্বল্প ও দীর্ঘমেয়াদী
পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার
পর যে ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম অফিস করেছেন সেই
ভবনটিই এখন প্রতিরক্ষা মন্ত্রণালয় আর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে
আছেন প্রধানমন্ত্রী।

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জাতির জনক
নির্দেশিত ১৯৭৪ সালে প্রণীত প্রতিরক্ষা নীতির আলোকে ফোর্সেস গোল ২০৩০
প্রণয়ন করেছেন সরকার। তিন বাহিনীর পুনর্গঠন ও আধুনকিায়নের কার্যক্রম চলছে।

প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেন, সম্পদের সীমাবদ্ধতা আছে। কিন্তু সম্পদের সীমাবদ্ধতা
থাকলেই যে হতাশায় ভুগতে হবে তা নয়। এই সীমাবদ্ধতাকে অতিক্রম করতে হবে এবং
অতিক্রম করার মতো আত্মবিশ্বাস রাখতে হবে। সরকার সেইভাবেই পদক্ষেপ নিয়েছেন
বলে জানান তিনি।

‘সশস্ত্র বাহিনীর জন্য বহু কাজ তারা করেছেন। সরকার
সমুদ্রসীমা অর্জন করলেও সমুদ্রে যে সম্পদ আছে তা সংগ্রহ করতে হবে। এই ৫
বছরের মধ্যে সম্পদ আরোহনের ব্যবস্থা না করলে আবার অনেক সমস্য হওয়ার সম্ভবনা
আছে। এই সম্পদ আরোহনের জন্য এখন থেকেই সবাইকে উদ্যোগ নিতে হবে।’

প্রধানমন্ত্রী
বলেন, বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে গিয়ে মামলা লড়তে হয়েছে
তাকে। তারপরও প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন থেকে থাকবে না বলে জানান
তিনি।

প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী বলেন,
জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান সুদৃঢ করা, দেশের
ভাবমূর্তি উজ্জল করা, আঞ্চলিক অখণ্ডতা সংহত রাখার জন্য প্রতিরক্ষা
ব্যবস্থাকে উন্নত, আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তোলা অপরিহার্য।

ভূমিকম্প
বিধ্বস্ত নেপালকে সহযোগিতা অব্যহত রাখার কথা বলে এক লাখ টন খাদ্য সহায়তা
দিতে প্রস্তুতির কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন,
নেপালে ভূমিকম্পের পর বহু দেশ সাহায্যের কথা বলেছে। কীভাবে সাহায্য করবে তা
নিয়ে অনেক চিন্তা করছেন। বাংলাদেশ হচ্ছে এমন একটি দেশ যে এতো কিছু চিন্তা
না করে যতো রকমের সাহায্য দরকার তা তাৎক্ষণিকভাবে পাঠিয়েছে।

গতকাল
নেপালের প্রধানমন্ত্রী তার সঙ্গে কথা বলেছেন জানিয়ে শেখ হাসিনা বলেন, এখন
বর্ষাকাল শুরু হয়ে যাওয়ায় তাঁবুতে দিন কাটানো মানুষের জন্য অনেক কষ্ট
হচ্ছে। এখন তাদের ঘর বানিয়ে দেয়ার জন্য বাংলাদেশ সরকার টিন পাঠাতে পারে।
নেপালের যদি আরো চাল লাগে তাহলে বাংলাদেশ থেকে আরো ১ লক্ষ মেট্রিক টন চাল
পাঠাতে পারবে বলে নেপালের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছি।

Tags: প্রতিরক্ষা মন্ত্রণালয়প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

আবারও ক্রিকেট মাঠে মোহাম্মদ আশরাফুল

Next Post

সমকামি ছেলের বর খুঁজতে বিজ্ঞাপন দিলেন মা

Next Post

সমকামি ছেলের বর খুঁজতে বিজ্ঞাপন দিলেন মা

জিহাদের মৃত্যুর ঘটনায় সেই প্রকৌশলীর জামিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT