চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয়তাবাদ দেশপ্রেমের বিশ্বাসঘাতকতা: মাক্রোঁ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:12 পূর্বাহ্ন 12, নভেম্বর 2018
in আন্তর্জাতিক
A A
ফ্রান্স-প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তি-জাতীয়তাবাদ

প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির শতবর্ষে বিশ্বনেতাদের জাতীয়তাবাদ বর্জনের জোর আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ।

ফ্রান্সের প্যারিসে রোববার এই শতবার্ষিকী পালন অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি জাতীয়তাবাদের বিপদ সম্পর্কে সবাইকে সতর্ক করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতেই মাক্রোঁ জাতীয়তাবাদকে উল্লেখ করেন ‘দেশপ্রেমের বিশ্বাসঘাতকতা’ বলে।

‘‘আমাদের স্বার্থই সবার আগে আর অন্যদের স্বার্থ কিছুই না’ এমন কথা বলার মধ্য দিয়ে আপনি একটি রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান জিনিস – এর মূল্যবোধ জলাঞ্জলি দিচ্ছেন,’ বলেন তিনি।

২০ মিনিটের এ ভাষণে ফরাসি প্রেসিডেন্ট বিশ্বনেতাদেরকে অতীত থেকে শিক্ষা নিতে বলেন। মোহে পড়ে শান্তির আশা নষ্ট করা হলে ভুল করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

এমন কিছু হলে তার জন্য ভবিষ্যৎ প্রজন্ম বর্তমান নেতৃত্বকেই দায়ী করবে বলেও মন্তব্য করেন মাক্রোঁ।

যারা জাতীয়তাবাদী মনোভাব নিয়ে অন্যদেরকে অসুবিধায় ফেলে তাদের প্রতি নিন্দা জানিয়ে শান্তির জন্য সংগ্রামের পরামর্শ দেন ফরাসি প্রেসিডেন্ট।

মূল অনুষ্ঠানের ফাঁকে বেশ কয়েকজন বিশ্বনেতা একে অপরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বলে জানিয়েছে বিবিসি। যেমন, পুতিন সাংবাদিকদের জানিয়েছেন ট্রাম্পের সঙ্গে সংক্ষিপ্ত একটি বৈঠক হয়েছে তার এবং বৈঠকটি ভালো হয়েছে।ফ্রান্স-প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তি-জাতীয়তাবাদ

কিন্তু বৈঠকের পর মধ্যাহ্নভোজ যেন ভিন্ন কোনো ইঙ্গিত দিলো। রুশ গণমাধ্যমগুলো জানিয়েছে, একেবারে শেষ মুহূর্তে ফরাসি আয়োজকরা অতিথিদের বসার আয়োজনে হঠাৎ করেই পরিবর্তন এনেছিলেন যেন ট্রাম্প ও পুতিন পাশাপাশি বসতে না পারেন।

১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধে প্রায় ৯৭ লাখ সৈনিক ও এক কোটি বেসামরিক মানুষ নিহত হয়েছিল। এই যুদ্ধের সমাপ্তির চুক্তি হয়েছিল ফ্রান্সে। তাই এর শতবর্ষ উপলক্ষে ফ্রান্সেই মূল অনুষ্ঠান আয়োজিত হয়েছিল।

তবে ফ্রান্স ছাড়াও বিশ্বের বিভিন্ন স্থানে এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান চলছে।

Tags: ইমানুয়েল মাক্রোঁপ্রথম বিশ্বযুদ্ধফরাসি প্রেসিডেন্টবিশ্বযুদ্ধসেমি লিড
Previous Post

চারে চার রিয়ালের

Next Post

কাভানির হ্যাটট্রিকে টানা ১৩ জয় পিএসজির

Next Post

কাভানির হ্যাটট্রিকে টানা ১৩ জয় পিএসজির

বিএনপি নেতা আমীর খসরু জামিনে মুক্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT