চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতি হিসেবে নিজেদের সামর্থ্য জানান দিতেই একটু বেশি সুদে ঋণ নেয়া: অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:11 অপরাহ্ন 21, মার্চ 2018
in অর্থনীতি
A A

জাতি হিসেবে নিজেদের সামর্থ্য জানান দিতেই স্বল্প সুদের পাশাপাশি একটু বেশি সুদে ঋণ নেয়া শুরু করেছে বাংলাদেশ।

স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়া সম্পর্কিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন তার চেয়ে গরিব দেশের কথা চিন্তা করে স্বল্প সুদের চেষ্টা কম করে। কেননা একসময় কিভাবে দান-খয়রাত পাওয়া যাবে তা নিয়ে বাংলাদেশকে ব্যস্ত থাকতে হতো।

“সারা দুনিয়ায় আমাদের বদনাম ছিল, আমরা গরিব।  সে অবস্থা আর এখন…. আসমান আর পাতাল।. .. আমরা সাহায্যের জন্য হাত পাতি- সে কথা আমাদের শুনতে হয়েছে।  আজ আমি খুব গৌরব বোধ করছি।”

উন্নয়নশীল দেশ হওয়ার সুখবরটি উদযাপনে সপ্তাহব্যাপী (২০ মার্চ থেকে ২৬ মার্চ) অনুষ্ঠান আয়োজনের কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী।

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনের বিষয়টি বাংলাদেশকে জাতিসংঘ জানায় ১৭ মার্চ। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ মিশনকে সেদিন ওই স্বীকৃতিপত্র হস্তান্তর করা হয়।  সেই দিনই (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন পালিত হয়।

অর্থমন্ত্রী জানান, ওই স্বীকৃতিপত্র মঙ্গলবার দেশে এসেছে।  আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তা হস্তান্তর করা হবে।

Tags: উন্নয়নশীল দেশঋণলিড নিউজ
Previous Post

পাঁচ রান বাঁচিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্বপ্ন

Next Post

৭০’র অনুপ্রেরণায় ব্রাজিলের বিশ্বকাপ জার্সি

Next Post

৭০’র অনুপ্রেরণায় ব্রাজিলের বিশ্বকাপ জার্সি

‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য রাজনৈতিক কৌশলের অংশ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT