চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘ আর সার্ক থেকেও পাকিস্তানের সদস্যপদ বাতিল চায় ঢাবি

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
6:36 পূর্বাহ্ন 14, ডিসেম্বর 2015
in অন্যান্য, শিক্ষা
A A

পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, শুধু সম্পর্ক ছিন্নই নয়, আঞ্চলিক জোট সার্ক ও আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘকে পাকিস্তানের সদস্যপদ বাতিলের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

তিনি বলেছেন, ‘এখন যেসব পাকিস্তানি শিক্ষার্থী ঢাবিতে পড়ছে তাদের পর আর কোনো পাকিস্তানিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দেয়া হবে না’।

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্নের বিষয়ে ঢাবি উপাচার্য চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আজকের সিন্ডিকেট সভায় ১ তারিখে দেয়া ঘোষণার আনুষ্ঠানিক বাস্তবায়ন হলো’।

তিনি বলেন, ‘সার্কের নীতি অনুযায়ী সদস্য কোনো দেশ অন্যান্য সদস্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। অথচ যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে বিরূপ মন্তব্য করেছে পাকিস্তান। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। জাতিসংঘের মতো একটি আন্তর্জাতিক সংস্থায় একটি গণহত্যাকারী দেশের সদস্যপদ থাকাও উচিৎ নয়’।

আজ সোমবার বিকালে সিন্ডিকেট সভা শেষে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আনুষ্ঠানিক ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়।

ঢাবি’র পক্ষ থেকে বলা হয়, আজ থেকে (১৪ ডিসেম্বর) থেকে পাকিস্তানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব সম্পর্ক ছিন্ন করা হলো। যদি দেশটি গণহত্যার জন্য ক্ষমা চায় ও গণহত্যায় জড়িত পাকিস্তানি সেনাদের বিচার করে তাহলে সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়টি ভেবে দেখা হবে।

গত ১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ‘অপরাজেয় বাংলা’র পাদদেশে আয়োজিত বিজয়ের প্রথম প্রহরে উপাচার্য আরেফিন সিদ্দিক ঘোষণা দেন, পাকিস্তানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কোনো সম্পর্ক থাকবে না। বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র বা শিক্ষক প্রতিনিধি এখন থেকে পাকিস্তানে যাবেন না।

সম্প্রতি মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা নিয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয় পাকিস্তান।

বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করায় ২৩ নভেম্বর পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে তলব করে এর কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ।

এরপর ৩০ নভেম্বর পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে গণহত্যার দায় সম্পূর্ণ অস্বীকার করে দেশটি। তাদের এই ঔদ্ধত্যের প্রতিবাদে পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি উঠে।

Tags: ঢাকা বিশ্ববিদ্যালয়
Previous Post

ক্রিকেটার এনামুলের বিরুদ্ধে মারপিটের অভিযোগ

Next Post

চ্যাম্পিয়ন্স লিগ: শেষ ষোলোতে মুখোমুখি যারা

Next Post

চ্যাম্পিয়ন্স লিগ: শেষ ষোলোতে মুখোমুখি যারা

টাঙ্গাইলে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT