চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:03 পূর্বাহ্ন 23, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A
জাতিসংঘ অধিবেশন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা-নিউইয়র্কে

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় রোববার বিকেল সাড়ে ৪টার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে নামেন তিনি। সে সময় তাকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কূটনীতিকরা। সোমবারই তিনি শুরু করছেন জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যক্রম।

বৈশ্বিক কূটনীতির বার্ষিক আয়োজন জাতিসংঘ অধিবেশনের সাধারণ বিতর্ক পর্বে অংশ নেয়া ছাড়াও বেশ কয়েকটি আলোচনায় যোগ দিতে প্রধানমন্ত্রীর এবারের সফর।

স্থানীয় সময় রোববার বিকেলে জন এফ কেনেডি বিমানবন্দরে নেমে সেখান থেকে সরাসরি তার আগামী ক’দিনের আবাসস্থল লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে আসেন শেখ হাসিনা। সেখানে আগে থেকেই অবস্থান করা মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ কূটনীতিকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরাও।

এ সময় তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।

জাতিসংঘ অধিবেশনে বক্তৃতা করাসহ আট দিনের সফরে জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও এসডিজি অর্জনে বাংলাদেশের সাফল্য তুলে ধরার পাশাপাশি প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট মোকাবেলায় বৈশ্বিক সহযোগিতা চাইবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষায় ‘মানব জাতির এই পার্লামেন্টে’ এবারও বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tags: জাতিসংঘজাতিসংঘ অধিবেশনজাতিসংঘ সাধারণ অধিবেশনজাতিসংঘ সাধারণ পরিষদপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

গুলশানের স্পা সেন্টারে পুলিশের অভিযান, আটক ১৬ নারী

Next Post

এক মঞ্চে মোদি-ট্রাম্প, আলোচনায় কাশ্মীর

Next Post

এক মঞ্চে মোদি-ট্রাম্প, আলোচনায় কাশ্মীর

শেরপুর-সড়ক দুর্ঘটনা-বাস সিএনজি সংঘর্ষে নিহত

শেরপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT