চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘে আবেগঘন ভাষণে বিশ্বনেতাদের দুষলেন পরিবেশবাদী কিশোরী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:38 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, পরিবেশ
A A
জাতিসংঘ-গ্রেটা থানবার্গ-ভাষণ

জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বনেতাদের ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘে এক আবেগঘন ভাষণ দিয়েছেন সুইডিশ কিশোরী পরিবেশবাদী গ্রেটা থানবার্গ।

তিনি অভিযোগ করেছেন, জলবায়ু সংকট নিয়ে বিভিন্ন দেশের সরকার স্থবির থেকে তরুণ প্রজন্মের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছে।

চলমান জাতিসংঘ সাধারণ অধিবেশনের পাশাপাশি সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জলবায়ু বিষয়ক ক্লাইমেট অ্যাকশন সামিট, ২০১৯’র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ১৬ বছর বয়সী গ্রেটা।

ভাষণে তিনি বলেন, বৈশ্বিক তাপমাত্রা ভয়াবহ হারে বেড়ে চলেছে। কিন্তু জাতিসংঘ সম্মেলনে এই বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলা করার মতো যথেষ্ট উচ্চাভিলাষী প্রতিশ্রুতি দিতে ব্যর্থ হয়েছেন বিশ্বনেতারা।

‘আপনারা এখনো সত্যিকে সত্যি বলে স্বীকার করার মতো পরিপক্ক হয়ে উঠতে পারেননি। আপনারা আমাদের হতাশ করছেন। কিন্তু তরুণরা আপনাদের বিশ্বাসঘাতকতা এখন বুঝে যাচ্ছে।’

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জরুরি পদক্ষেপের দাবিতে পৃথিবীর বিভিন্ন দেশের লাখো মানুষ বৈশ্বিক জলবায়ু আন্দোলনে অংশ নেয়ার দু’দিন পরই শুরু হলো জাতিসংঘ সাধারণ অধিবেশনে কার্বন নিঃসরণ কমানোর আলোচনা। আলোচনার উদ্দেশ্য বিশ্ব জুড়ে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে নতুন এবং কার্যকর কিছু সিদ্ধান্তে পৌঁছানো।

কিন্তু গ্রেটা থানবার্গের দাবি, এই সম্মেলন থেকে আসলে গ্রিনহাউজ গ্যাস নির্গমন দ্রুত কমানোর জন্য কোনো নতুন পরিকল্পনাই আসবে না। যদিও বিজ্ঞানীরা বলছেন জলবায়ুর ধ্বংসাত্মক বিপর্যয় ঠেকাতে এখনই এ নিয়ে কঠোর ব্যবস্থা নেয়া দরকার। কেননা বিশ্বনেতারা বিজ্ঞানীদের সতর্কবার্তাকে গুরুত্ব দিচ্ছেন না তারা।

‘আপনারা আমার স্বপ্ন ও আমার শৈশব আপনাদের ফাঁকা বুলি দিয়ে চুরি করে নিয়েছেন। সাহস কীভাবে হলো আপনাদের!’ বলেন এই কিশোরী।

‘ভবিষ্যৎ প্রজন্মের সবার চোখ এখন আপনাদের দিকে। আপনারা যদি ইচ্ছা করে আমাদের আশাভঙ্গ করেন তবে আমি বলছি, আমরা কখনো আপনাদের ক্ষমা করব না। আমরা আপনাদের পার পেয়ে যেতে দেবো না। এই মুহূর্তে, ঠিক এইখানে দাঁড়িয়ে আমরা সহ্যের সীমারেখা টেনে দিলাম।’

গ্রেটার ভাষণটি দেখুন গার্ডিয়ানের সৌজন্যে ভিডিওটিতে:

Tags: গ্রেটা থানবার্গজলবায়ু পরিবর্তনজলবায়ু পরিবর্তন মোকাবেলাজাতিসংঘজাতিসংঘ অধিবেশনজাতিসংঘ সাধারণ অধিবেশনজাতিসংঘ সাধারণ পরিষদ
Previous Post

খুলনায় ডেঙ্গুতে এক যুবকের মৃত্যু

Next Post

বাংলাদেশে এখনই কোনো অফিস খুলবে না ফেসবুক

Next Post
ফেসবুকের বিরুদ্ধে আবারও ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ

বাংলাদেশে এখনই কোনো অফিস খুলবে না ফেসবুক

মেয়ের সঙ্গে রকের মিষ্টি মুহূর্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT