চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘের প্রতিনিধি দলের সফর: কাটবে কি আঁধার?

নাজমুস সাকিব by নাজমুস সাকিব
8:58 অপরাহ্ন 29, এপ্রিল 2018
in মতামত
A A

প্রথমবারের মত বাংলাদেশ সফর করছে জাতিসংঘের ৫ স্থায়ী সদস্যসহ নিরাপত্তা পরিষদের সকল সদস্য দেশের প্রতিনিধি। এই দলে আছে স্থায়ী সদস্য দেশ চীন, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। এছাড়া আছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য বলিভিয়া, আইভরিকোস্ট, গিনি, ইথিওপিয়া, কাজাখিস্তান, কুয়েত, নেদারল্যান্ড, পেরু, পোল্যান্ড ও সুইডেন। শুধু ১৫টি স্থায়ী সদস্য দেশই নয়, সাথে আছে আরও ৬টি দেশের প্রতিনিধিও (বার্বাডোস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, মিশর, জর্ডান, সুইজারল্যান্ড)।

উদ্দেশ্য বর্তমান সময়ের সবচেয়ে বড় মানবিক বিপর্যয় রোহিঙ্গা সঙ্কটের সমাধান খোঁজা। অভিযুক্ত দেশ মিয়ানমারকে চাপ প্রয়োগের মাধ্যমে বিতাড়িত নাগরিকদের সসম্মানে নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নেয়ার উপায় বের করার অংশ হিসেবে বাংলাদেশে জাতিসংঘের ২১টি দেশের প্রতিনিধিদের এই উপস্থিতি।
আপাত দৃষ্টিতে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার কোনো কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়। শুরু থেকেই দায় স্বীকার না করার কৌশল নেয় মিয়ানমার। উপেক্ষা করে আন্তর্জাতিক। অস্বীকার করে নিপীড়ণের দায়। পরে রোহিঙ্গা ইস্যুতে নানা নাটক সাজানোর চেষ্টা চালায়। উদাহরণ হিসেবে বলা যায় আরসার ‘হামলা’, আরসা নেতার ’ভিডিও বার্তা’, অভিযুক্ত কয়েকজন সেনার ‘বিচার’, কয়েকজন রোহিঙ্গার মিয়ানমারে ’ফেরত যাওয়া’। এসবের কোনোটাই নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত করা যায়নি। তাছাড়া প্রায় ১০ লাখ রোহিঙ্গার বাস্তুচ্যুতির প্রেক্ষিতে এগুলো নিতান্তই ঠুনকো।

জাতিসংঘসহ আন্তর্জাতিক চাপের প্রেক্ষিতে নানা উদ্যোগ নিয়েও তালবাহানার শেষ নেই মিয়ানমারের। গতবছর ২৮ সেপ্টেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভায় তীব্র সমালোচনার মুখে মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উ থুয়াং তুন জানান, ১৯৯২ সালে বাংলাদেশের সাথে করা চুক্তি অনুসারে হবে রোহিঙ্গা প্রত্যাবাসন। সেই প্রতিশ্রুতির ৭ মাস পরেও এই সঙ্কট সমাধানে মিয়ানমারের আন্তরিকতার ছিটেফোঁটারও দেখা মেলেনি।

অক্টোবরে বাংলাদেশের সাথে একটি সমঝোতা স্মারক সই করে মিয়ানমার। যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে দুদেশ সহযোগিতায় সম্মত হয়। এছাড়া মিয়ানমার অঙ্গীকার করে আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে আসবে না। নভেম্বরের ২৩ তারিখে একটি চুক্তি হয়। সেসময় অবশ্য আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা চুক্তিতে তৃতীয় পক্ষ না রাখা, নিরাপত্তাসহ স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার প্রসঙ্গ না থাকায় উদ্যোগ ফলপ্রসূ হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

এরপরও বেশ কয়েকবার পলটি দিয়েছে মিয়ানমার। শর্ত শুধু ১৯৯২ এর চুক্তির আলোকে ফেরত নেয়া হবে, এতেই সীমাবদ্ধ থাকেনি। এরপর ডিসেম্বরে রোহিঙ্গাদের উপর চালানো গণহত্যা ও নিষ্ঠুরতা নিয়ে তীব্র সমালোচনা করে জাতিসংঘের গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র (চীন এবং রাশিয়া ব্যতীত)।

চুক্তি অনুসারে এ ২২ জানুয়ারি থেকে ফিরিয়ে নেয়ার কাজ শুরু করার কথা ছিল। শেষ মুহূর্তে এসে বাড়তি শর্ত জুড়ে দেয় মিয়ানমার। ১৬ জানুয়ারি জানায়, পরিবার ভিত্তিক ডাটাবেজ করতে হবে। বাংলাদেশ তাতেও সম্মতি দেয়। পাসপোর্ট বিভাগ সব রোহিঙ্গা নাগরিকের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সম্পন্ন করলেও সেটা পরিবার ভিত্তিক ছিল না। এর আগে শর্ত ছিল নাগরিকত্বের প্রমাণ থাকা সাপেক্ষে ফিরিয়ে নেয়া হবে (উল্লেখ্য ১৫ অক্টোবর ১৯৮২ সালে নাগরিকত্ব আইন জারির মাধ্যমে নাগরিকত্ব হারায় রোহিঙ্গারা)।
২৩ জানুয়ারি মিয়ানমার অভিযোগ করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তারা প্রস্তুত থাকলেও বাংলাদেশের কারণে দেরি হচ্ছে(!)।  মিয়ানমারের এই ঔদ্ধত্যের পেছনে রসদ জুগিয়েছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ও চীন। তাদের ভেটো দেয়ায় জাতিসংঘে একাধিকবার আটকে গেছে মিয়ানমারের বিরুদ্ধে আনিত প্রস্তাব।
রাশিয়া ও চীন বাদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সব দেশ রোহিঙ্গা নিপীড়নকে পদ্ধতিগত গণহত্যা বলে মন্তব্য করেছে। এছাড়া জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান একে জাতিগত নিধনের টেক্সটবুক উদাহরণ বলেছেন।

বাংলাদেশ তো বটেই বিশ্বের বাঘা বাঘা দেশের উদ্বেগ/নিন্দা/প্রতিবাদ/অনুরোধ সবকিছুকে থোড়াই কেয়ার করছে মিয়ানমার। সবার অনুযোগেও কানে তুলো দেয়া রাশিয়া ও চীনসহ জাতিসংঘের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের এই সফর তাই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এতে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়ল সন্দেহ নেই। শরণার্থীদের দুরবস্থা সরেজমিন পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের পর, প্রতিনিধি দলের মিয়ানমার সফর এই ইস্যুতে জাতিসংঘের সর্বোচ্চ পদক্ষেপ। এটি শুধু জাতিসংঘের সভায় নিন্দা জানানো কিংবা প্রস্তাব উত্থাপনে সীমাবদ্ধ থাকবে না কিংবা নেই তা বলাই বাহুল্য। তাই আমরা আশাবাদী।

এই সফরেই সব সমস্যার সমাধান হয়ে যাবে; এতটা আশা করা যায় না। সহসা কাটবে অচলাবস্থা সে আশাও বাড়াবাড়ি। তবে সমাধানের দ্বার খোলার দারুণ এক সম্ভাবনার কাছাকাছি আসা সম্ভব হয়েছে তা বলাই যায়। জাতিসংঘের উচ্চ পর্যায়ের সব দেশের প্রতিনিধি একসাথে কোনো দেশ সফর কিংবা কোনো এক ইস্যুতে সরব হওয়া ব্যতিক্রম ও বিরল ঘটনা। দেখার বিষয়, সুযোগটা কতটা সাফল্যে পরিণত করতে পারে বাংলাদেশ। বলা যায়, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের এযাবতকালের সেরা দৃশ্যমান কূটনৈতিক উদ্যোগ। আশাকরি রোহিঙ্গারা নিরাপদে সসম্মানে নিজ ভূমিতে ফিরে যাওয়ার সুযোগ তৈরির চাবিকাঠির ভূমিকা রাখবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের এই সফর। ঘুচবে অন্ধকার। দেখার বিষয়, সুযোগ কতটা কাজে লাগাতে পারে বাংলাদেশ।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Previous Post

হ্যাটট্রিক জয়ে শীর্ষে সাকিবদের হায়দরাবাদ

Next Post

বজ্রপাতে সারাদেশে ২২ জন নিহত

Next Post

বজ্রপাতে সারাদেশে ২২ জন নিহত

বিএনপি

গোপন বৈঠক করার সময় বিএনপির ১৭ নেতা গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT