চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘের গ্লোবাল চ্যাম্পিয়ন স্বীকৃতি পেলেন মোখলেসুর রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:25 অপরাহ্ন 25, নভেম্বর 2018
in বাংলাদেশ
A A

নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের গ্লোবাল চ্যাম্পিয়ন স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশনস্) মো.মোখলেসুর রহমান।

ইউএনএফপিএ নারী ও কন্যা শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে অসামান্য অবদানের জন্য বিশ্বব্যাপী ১৬টি দেশের ১৬ জনকে চ্যাম্পিয়ন মনোনীত করেছে। বাংলাদেশ থেকে মো. মোখলেসুর রহমানকে মনোনীত করা হয়েছে।

বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া এন্ড পিআর) মো.সোহেল রানা বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান তার দীর্ঘ কর্মজীবনে জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে অসামান্য অবদান রেখেছে। তিনি বিগত বহু বছর ধরে জেন্ডার বেইজড ভায়োলেন্স যেমন-বাল্য বিবাহ, নারী নির্যাতন ইত্যাদি বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সে প্রেক্ষিতে ইউএনএফপিএ তাদের কার্যক্রমের সাথে মোখলেসুর রহমানকে সম্পৃক্ত করেন। তিনি ২০১৫ সাল থেকে ইউএনএফপিএ’র কার্যক্রমের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত থেকে নারী ও কন্যা শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে কাজ করছে।

তিনি জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহায়তায় পরিচালিত জেন্ডার বেইজড ভায়োলেন্স এর একজন পরামর্শক। তাঁর পরামর্শে দেশের ১৫টি থানায় ইউএনএফপিএ’র সহায়তায় পাইলট প্রকল্প হিসেবে ‘নারী সহায়তা ডেস্ক’ স্থাপন করা হয়েছে। তিনি গরীবের জন্য পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার প্রবক্তা।

‘নারী সহায়তা ডেস্ক’ এর মাধ্যমে নির্যাতনের শিকার নারী ও কন্যা শিশুর অভিযোগের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং এক্ষেত্রে কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়। এশিয়ার মধ্যে বাংলাদেশেই প্রথম দেশের বিভিন্ন থানায় ‘নারী সহায়তা ডেস্ক’ চালু করেছে।

Previous Post

টাঙ্গাইল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লতিফ সিদ্দিকীর ঘোষণা

Next Post

মুক্তির ৬ মাস পরেও দর্শক দেখছে ‘সুপার হিরো’

Next Post

মুক্তির ৬ মাস পরেও দর্শক দেখছে 'সুপার হিরো'

অগ্নিপরীক্ষায় আওয়ামী লীগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT