চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘ ই-কমার্স সপ্তাহে প্রযুক্তিখাতে বেসিস যা করবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:18 অপরাহ্ন 23, এপ্রিল 2017
in তথ্যপ্রযুক্তি
A A
E-Commerce Week (24-28 April)

E-Commerce Week (24-28 April)

সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হচ্ছে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট (আঙ্কটাড) আয়োজিত ‘আঙ্কটাড ই-কমার্স উইক’। ২৪ থেকে ২৮ এপ্রিল তৃতীয়বারের মতো আয়োজিত এই ই-কমার্স উইকে বেসিসের প্রধান লক্ষ্য হলো- পাবলিক সেক্টর (দাতা, সরকার, এজেন্সি) এর মধ্যে ই-কমার্সের প্রতিবন্ধকতার বিষয়ে সচেতনতা তুলে ধরা ও প্রতিবন্ধকতা দূর করার উপায় বের করা।

এই ই-কমার্স উইকে বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল এসব কথা জানিয়েছেন।

বেসিস এর পরিচালক বলেন, ‘বর্তমানে সব এজেন্সি ও সরকারের ই-কমার্স খাতের তথ্য ও ডেটা সম্পর্কে জানার আগ্রহ রয়েছে। নিজেদের প্রয়োজনে আমরা কয়েকটি বিষয়ে জোর দেবো। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ই-কমার্স মার্চেন্টদের জন্য বিনিয়োগ আকর্ষণ, বাংলাদেশের ই-কমার্স খাতের প্রসারে দাতা সংস্থাগুলোর সঙ্গে সংযোগ স্থাপন, ইন্টারন্যাশনাল লজিস্টিক কোম্পানিগুলোকে বাংলাদেশের ই-কমার্স লজিস্টিক কার্যক্রমে যুক্ত করা, যার মাধ্যমে ক্রস-বর্ডার ই-কমার্স প্রতিষ্ঠা সম্ভব হবে।’

আঙ্কটাড এর ই-ট্রেড ফর অল (ইটিএফএ) হলো একটি মাল্টি-স্টেকহোল্ডার উদ্যোগ, যা উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতা উন্নয়ন এবং ই-কমার্স খাতের ব্যবহার ও সুফলের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। ইটিএফএ ই-কমার্স সম্পর্কিত সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও উন্নয়নে সচেতনতা তৈরি করে। প্রাইভেট সেক্টর অ্যাডভাইজরি কাউন্সিল মেম্বার হিসেবে এক্ষেত্রে কাজ করছে বেসিস।

এবারের ই-কমার্স উইকে অংশ নেওয়াদের মধ্যে আলীবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং আঙ্কটাড ফর ইয়াং এন্টারপ্রেনিউরস অ্যান্ড স্মল বিজনেসের বিশেষ পরামর্শক জ্যাক মা’র মতো আলোচকরাও রয়েছেন।

এ বছর ই-কমার্স উইকের স্লোগান হলো ‘টুওয়ার্ডস ইনক্লুসিভ ই-কমার্স’, যা অংশগ্রহণকারী স্টেকহোল্ডারদের ই-কমার্স খাতের প্রতিবন্ধকতা ও সম্ভাবনা নিয়ে আলোচনার একটি প্লাটফর্ম হিসেবে কাজ করবে। একইসঙ্গে এসডিজি বাস্তবায়নে বাণিজ্য, গ্লোবাল বেনিফিটস ও টেকসই উন্নয়নে করণীয় দিকগুলো বেরিয়ে আসবে।

Tags: আঙ্কটাড
Previous Post

নেইমারকে ছাড়াই এল ক্লাসিকো খেলবে বার্সা

Next Post

বোলিং অ্যাকশন রিভিউ কমিটির কাজের পরিসর বাড়ছে

Next Post
বোলারদের অ্যাকশনে ত্রুটি নির্নয়ের জন্য ইংল্যান্ড থেকে মিরপুরে এসেছে নতুন কিছু ক্যামেরা

বোলিং অ্যাকশন রিভিউ কমিটির কাজের পরিসর বাড়ছে

জুরাইন কবরস্থানে রানা প্লাজায় নিহতদের স্মরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT