চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতির পিতার আদর্শেই এগিয়ে যাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:31 অপরাহ্ন 31, আগস্ট 2016
in বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা জীবন দিয়ে গেছেন, কিন্তু তার আদর্শ রয়ে গেছে। সেই আদর্শ নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে।

বুধবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সঠিক শিক্ষার মাধ্যমে নিজেদের আলোকিত করে গড়ে তোলো। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে যাবে।

প্রধানমন্ত্রী ছাত্রলীগের সকল নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ার উপদেশ দেন।

বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই সাড়ে তিন বছরে একটি দেশকে সঠিকভাবে গড়ে তোলার কাজ করে গেছেন। বাংলাদেশকে নিজের পায়ে এগিয়ে নেওয়ার সকল কিছু তিনি করে গেছেন।

বঙ্গবন্ধু হত্যার বিচার প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর খুনিরা বলেছিল কে বিচার করবে? চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। তবে আমরা ঠিকই বিচার করেছি। ৭৫-এর পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দিয়েছিলো। বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠা করলো। তাদেরও বিচার আমরা করেছি, করে যাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই চেতনা নিয়েই বাংলাদেশকে গড়ে তুলব। এ দেশের মানুষের জন্য আমার পরিবারের সদস্যরা জীবন দিয়েছেন, সেই বাংলাদেশের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে আমি প্রস্তুত।

Previous Post

‘বাবা’ শহীদ কাপুরের কাছে সাংবাদিকদের পরাজয়

Next Post

পৃথিবীতে আসছে এলিয়েন!(ভিডিও)

Next Post

পৃথিবীতে আসছে এলিয়েন!(ভিডিও)

নিখোঁজ ছেলে 'ইস্যু'তে মীর কাসেমের প্রাণভিক্ষার অপেক্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT