চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিগত নিধন ও গণহত্যার ‘সুস্পষ্ট প্রমাণ’ চায় মিয়ানমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:11 অপরাহ্ন 10, মার্চ 2018
in আন্তর্জাতিক
A A
রোহিঙ্গা-মিয়ানমার-অং সান সু চি’র বিরুদ্ধে মামলা

রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের জাতিগত নিধন ও গণহত্যার অভিযোগের পক্ষে সুস্পষ্ট প্রমাণ চেয়েছেন মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাউং তুন। এই অভিযোগকে ভয়াবহ উল্লেখ করে তা হালকাভাবে নিয়ে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি। সুইজারল্যান্ডের জেনেভায় সাংবাদকিদের তিনি এসব কথা বলেন।

থাউং তুন বলেন, মুসলিম সম্প্রদায়ের বড় অংশ এখনো রাখাইন রাজ্যে বসবাস করছে। যদি সেখানে জাতিগত নিধন হতো তাহলে তাদের সবাইকে তাড়িয়ে দেয়া হতো।

তিনি বলেন, আমরা প্রায়ই অনেক অভিযোগ শুনি যে মিয়ানমারে জাতিগত নিধন এমনকি গণহত্যাও করা হয়েছে। আমি আগেও বলেছি, এখনো বলছি, এটি আমাদের সরকারের নীতি নয় এবং আমরা আপনাদের এ বিষয়ে নিশ্চিত করতে পারি। এরপরও অভিযোগ করা হলে আমরা এর পক্ষে সুস্পষ্ট প্রমাণ চাই।

থাউং তুন বলেন, যেসব মুসলিম পালিয়ে গেছে তাদের বেশিরভাগ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির(আরসা) ভয়ে পালিয়ে গেছে। তিনি অভিযোগ করেন, আরসা  নিরাপত্তা বাহিনীর উপর হামলা করতে গ্রামবাসীকে তাদের সঙ্গে যোগ দেয়ার জন্য চাপ প্রয়োগ করতো। তারা ভয় দেখানোর জন্য গ্রাম পুড়িয়ে দেয়ার নীতি গ্রহণ করে।

রোহিঙ্গারা বছরের পর বছর ধরে মিয়ানমারে বসবাস করে আসছে। কিন্তু মিয়ানমার সবসময়ই তাদের বাংলাদেশের নাগরিক বলে আসছে। গত ২৫ আগস্ট নিরাপত্তা বাহিনীর ওপর বিদ্রোহীদের হামলার সূত্র ধরে মুসলিম রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু করে দেশটির আইনশৃংখলা বাহিনী ও স্থানীয় বৌদ্ধ জনগোষ্ঠী। এ পর্যন্ত প্রায় ৭ লাখ লোক পালিয়ে এসেছে বাংলাদেশে, যা এখনো অব্যাহত রয়েছে। জ্বালিয়ে দেয়া হয়েছে গ্রামের পর গ্রাম।

স্বয়ং জাতিসংঘ রাখাইনে জাতিগত নিধনের অভিযোগ করেছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, মানবতার বিরুদ্ধে অপরাধের সম্ভাব্য প্রমাণ মুছে ফেলতে মিয়ানমার সেখানে থাকা গণকবর গুড়িয়ে দিচ্ছে। তাদের সেনাবাহিনীও নিজেদের জড়িত থাকার বিষয়টি প্রমাণে কালক্ষেপণ করেছে, কিন্তু সব ধরণের নির্যাতনের সঙ্গেই সেনাবাহিনী জড়িত বলে অভিযোগ আছে। উপরন্তু জাতিসংঘের তদন্ত দলকে সেখানে ঢুকতে দেয়নি মিয়ানমার।

এরমধ্যেই সব অভিযোগের পক্ষে সুস্পষ্ট প্রমাণ চাইলেন থাউং তুন।

রোহিঙ্গা

রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে থাউং তুন বলেন, আগে যারা ছিল তাদেরকে আবারো স্বাগত জানানো হবে, যদি তারা জাতির জীবন যাপনের সঙ্গে মিশে যেতে চায়, উদাহরণস্বরূপ বার্মিজ ভাষা শেখার মাধ্যমে।

তিনি আরো বলেন, যারা মিয়ানমারের নাগরিক হতে চায়, তাদেরকে আমরা স্বাগত জানাবো, তবে তা একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে, স্বয়ংক্রিয় নাগরিকত্ব প্রদানের মাধ্যমে নয়।

Tags: জাতিগত নিধনমিয়ানমাররোহিঙ্গা নির্যাতন
Previous Post

উন্নয়নশীল দেশ হওয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরুর পথে বাংলাদেশ 

Next Post

ভবিষ্যতে বর্গীর জায়গায় ছাত্রলীগ বলতে হবে!

Next Post

ভবিষ্যতে বর্গীর জায়গায় ছাত্রলীগ বলতে হবে!

সরকারের কাছে কথা বলার অধিকার চাই: ফারুক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT