চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাজের বাইরে রোশান, নতুন ছবি ‘সুন্দরীতমা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:28 অপরাহ্ন 21, জানুয়ারি 2019
in বিনোদন
A A

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার আবিষ্কার চিত্রনায়ক রোশান। এরইমধ্যে  রক্ত, ধ্যাততেরিকি ও ককপিট চলচ্চিত্রে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন। এবার জাজের বাইরে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত রোশানের এ ছবির নাম ‘সুন্দরীতমা’। সোমবার রাতে ইস্কাটনের একটি রেঁস্তোরায় এই ছবিতে চুক্তিবদ্ধ হন তিনি। ‘সুন্দরীতমা’ প্রযোজনা করছে এএস মাল্টিমিডিয়া।

চুক্তি স্বাক্ষরের সময় ইস্পাহানী আরিফ জাহান, রোশান ছাড়া উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার ও প্রযোজক আবদুল আজিজ।

চ্যানেল আই অনলাইনকে রোশান বলেন, ‘সুন্দরীতমা’ খুব মডার্ন একটা গল্পকে কেন্দ্র করে নির্মাণ হবে। গল্প শুনে আমি পুরোপুরি মুগ্ধ। দর্শকদের হলে টেনে আনার মতো মজবুত গল্প থাকবে।

‘সুন্দরীতমা’ হতে যাচ্ছে দ্বৈত নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ১৮ তম চলচ্চিত্র। তাদের নির্মাণে সর্বশেষ ছবি ‘নায়ক’ মুক্তি পেয়েছিল গত বছর অক্টোবরে। আগামী মার্চে ‘সুন্দরীতমা’ ছবির শুটিং শুরু হবে বলে জানান ইস্পাহানী আরিফ জানান।

তবে এ ছবিতে রোশানের নায়িকা কে সে বিষয়ে কিছু জানাননি এই নির্মাতাদ্বয়। আপাতত এটা চমক হিসেবে রাখছেন তারা। শুধু জানান, এ ছবির মাধ্যমে নতুন এক নায়িকা উপহার দেবেন।

ইস্পাহানী আরিফ জাহান বলেন, রোশানকে মানুষ পছন্দ করে সেজন্য তাকে নিয়েছি। নাম ‘সুন্দরীতমা’ হলেও এটা নায়িকা নির্ভর ছবি নয়। যৌথ প্রযোজনায় যেমন আধুনিক নির্মাণ দেখা যায় এ ছবির নির্মাণ তেমনই আধুনিক হবে। বর্তমানে ‘সুন্দরীতমা’ ছবির গল্পের কাজ চলছে৷

Tags: আজিজজাজরোশানলিড বিনোদন
Previous Post

আফগানিস্তানে বোমা হামলায় নিহত শতাধিক সেনা

Next Post

আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই

Next Post

আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই

ইসরায়েলের ক্ষতি-নেতানিয়াহু-ইরান

যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে মুখোমুখি ইরান-ইসরায়েল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT