চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাগালো-বেকেনবাওয়ারের ‘অভিজাত ক্লাবে’ দেশম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:21 অপরাহ্ন 15, জুলাই 2018
in ফুটবল, স্পোর্টস
A A

মঞ্চটা প্রস্তুতই ছিল। ফ্রান্স সেটি জয়েই রাঙিয়েছে। তাতে দলটির কোচ দিদিয়ের দেশম উঠে গেছেন প্রাপ্তি-মর্যাদার উচ্চ শিখরে।

ক্রোয়েশিয়াকে ২-৪ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। আর ফরাসিদের হয়ে খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরলেন দেশম। ১৯৯৮তে বিশ্বকাপ জেতার সময় অধিনায়কও ছিলেন তিনি। তার আগে এমন কীর্তিতে নাম লেখাতে পেরেছিলেন কেবল দুজন।

অভিজাত ক্লাবের সেই শিখরে পায়ের ধুলো পড়েছিল ব্রাজিলের মারিও জাগালো ও জার্মানির ‘কাইজার’ ফ্রেঞ্জ বেকেনবাওয়ারের। দেশমের আগে কেবল এ দুজনই খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ তো জিতেছেনই, পরে কোচ হয়েও নিজেদের নামের পাশে আরও একবার যোগ করেছেন বিশ্বজয়ীর তকমা।

প্রথমে আসা যাক জাগালো বন্দনায়। পাঁচবারের বিশ্বসেরা ব্রাজিল তাদের প্রথম বিশ্বসেরার শিরোপা তথা জুলেরিমে ট্রফি ঘরে তোলে ১৯৫৮ সালে। সেই দলের সদস্য ছিলেন জাগালো। পরেরবার অর্থাৎ, ১৯৬২ সালে দ্বিতীয়বারের মতো বিশ্বসেরা সেলেসাওরা। জাগালো ছিলেন সেই দলেও।

১৯৫৮-৬২ সালে বিশ্বকাপ জিতলেও ফুটবল দুনিয়া এ দুই আসরকে জানে পেলে-গারিঞ্চার বিশ্বকাপ হিসেবে। জাগালো রইলেন পেছনের সারিতে! তাই নিজের নাম ইতিহাসে পাকাপোক্ত করতে ১৯৭০ বিশ্বকাপে অবস্থান পরিবর্তন করলেন। যে পেলেদের সঙ্গে একসঙ্গে খেলেছেন, হয়ে গেলেন তাদেরই কোচ। আর কোচ হয়েই বাজিমাত। প্রথমবারের মতো খেলোয়াড় ও কোচের আসনে বিশ্বসেরা কোনো কিংবদন্তিকে পেল ফুটবল বিশ্ব।

পরের ইতিহাসটা বেকেনবাওয়ারের। ব্রাজিলের তৃতীয়বার শিরোপা জয়ের পরেরবার, অর্থাৎ ১৯৭৪ সালে নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তোলে ওয়েস্ট জার্মানি। একজন ডিফেন্ডার ছিলেন, ছিলেন অধিনায়ক, পরে শিরোপা উঁচিয়ে ধরায় ইতিহাসেই স্থান পেয়ে যান বেকেনবাওয়ার।

এতটুকু হলেই চলতো। কিন্তু অমরত্বের পথ ধরতে ফুটবল কোচিংকে বেছে নেন দ্যা কাইজার। ওয়েস্ট ও ইস্টকে এক করে অভিভক্ত জার্মানিকে তুলে দিলেন ১৯৯০ বিশ্বকাপের ফাইনালে। প্রতিপক্ষ ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা। এরপর ভাগ্যের ছোঁয়াই হোক কিংবা রেফারির বদান্যতায়, সেই ম্যাচে বিতর্কিত এক পেনাল্টিতে আর্জেন্টিনাকে হারিয়ে জার্মান অধিনায়ক লোথার ম্যাথিউসের হাতে ওঠে শিরোপা। যে দলের কোচ ছিলেন কিংবদন্তি বেকেনবাওয়ার।

জাগালো কিংবা বেকেনবাওয়ারের থেকে এমনিতেই বেশ সুবিধাজনক স্থানে ছিলেন দেশম। রেমন্ড কোপা, মিশেল প্লাতিনি কিংবা জিনেদিন জিদানের মতো কিংবদন্তির থেকে আলাদাভাবেই তাকে মনে রাখতো ফুটবল বিশ্ব। কারণ ফ্রান্সের প্রথম বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক তিনি।

দেশম যখন বিশ্বজয়ী অধিনায়ক

বিশ্বজয় করে খেলা ছাড়লেন ঠিকই, কিন্তু ফুটবলকে ছাড়লেন না দেশম। ১৯৯৮ বিশ্বকাপের মাস্টার মাইন্ড কোচ ও গুরু আইমে জাকুয়েটের কাছে দীক্ষা নিলেন, হলেন ফুটবল কোচ। গুরুর দর্শনের সঙ্গে নিজের দর্শন যোগ করলেন। ২০১৬ ইউরো ও ২০১৮ বিশ্বকাপের জন্য বেঁছে নিলেন অপেক্ষাকৃত এক তরুণ দল। তাতে দেশমের নিন্দা হল, কিন্তু সিদ্ধান্ত থেকে টলানো গেল না। তাই ২০১৬ ইউরোর ফাইনাল থেকে যখন খালি হাতে ফিরল ফ্রান্স, দেশমের ব্যক্তিত্ব ও প্রতিজ্ঞা নজর কাড়ল ফেডারেশন কর্তাদেরও। দেশমও দেখিয়ে দিলেন ভুল লোকের হাতে পড়েনি লা ব্লুজদের দল।

সবমিলিয়ে রাশিয়া আসরে দেশমের সামনে ছিল অমরত্বের আরেকধাপে পৌঁছার সুযোগ। জাগালো-বেকেনবাওয়ারদের ক্ষুদে অভিজাত তালিকায় নাম লেখানোর। রোববার সেটা হাতছাড়া করেননি। লুঝনিকিতে ফাইনালে শেষ হাসি হেসেছে অভিজ্ঞতায় তরুণ দল ফ্রান্স। যার কোচ, মাস্টার মাইন্ড, অন্যতম রূপকার দেশম। ৪৯ বছর বয়সী কোচ দেশম!

Tags: দিদিয়ের দেশমফ্রান্সবিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
Previous Post

যে পথে রূপকথা লিখল ফ্রান্স

Next Post

পেলের ৬০ বছর পর এমবাপে

Next Post

পেলের ৬০ বছর পর এমবাপে

মানজুকিচ যে রেকর্ডটা ভুলে যেতে চাইবেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT