চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাকির ক্লিকে উজ্জ্বল তারা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:29 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
জাকির ক্লিকে উজ্জ্বল তারার ছবি, সুন্দর ও আত্মবিশ্বাসী মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

সৈয়দ তাওহিদুজ্জামান জাকি (জাকি বাংলা)। শোবিজে সবার কাছে পরিচিত যিনি ‘জাকি বাংলা’ নামে। যার ক্যামেরার ঝলকানিতে আলোকিত হন শোবিজের তারকারা। ছবি তোলার এক নিপুণ কারিগর তিনি। শোবিজ অঙ্গনের অনেক তারকার প্রিয় ফটোগ্রাফার, কাছের মানুষ জাকি বাংলা। কিন্তু তারকাদের পাশাপাশি প্রকৃতির বিশালতা তার ক্যামেরার লেন্সে তুলে আনতে সবচেয়ে বেশি পছন্দ করেন তিনি।

আর মানুষের ছবি তুললে তার সাজ-পোশাকের চেয়ে গুরুত্ব দেন তার ভেতরকার সুন্দরের প্রতি। এজন্য অন্যদের চেয়ে ব্যতিক্রম জাকি। হয়ে উঠেছেন ক্যামেরার তারকা।

জাকির ক্লিকে দেশের কিংবদন্তী শিল্পী রুনা লায়লা

সিলেটের ছেলে জাকি। বাবা লন্ডন থেকে তার জন্য শখের বশে একটি ক্যামেরা কিনে আনেন। তিনি যে ছবি তুলতেন তা পরিবার ও বন্ধু-বান্ধবের কাছে বেশ প্রশংসা পেত। তাদের কাছ থেকে আগ্রহ পেয়ে ভালো করে শেখার জন্য তার এক ভাইয়ের কাছে যান। তখন সেই লোক তাকে তাচ্ছিল্য করে বলেন, ‘তুমি কোনদিন ফটোগ্রাফার হতে পারবে না।’ আর এতেই জিদ চাপে জাকির মনে। তিনি আরো পরিশ্রমী হয়ে ওঠেন ক্যামেরার পেছনে।

জাকি বাংলার তোলা ছবিতে বলিউডের হৃত্বিক রোশান

সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একটি সংগঠন থেকে ফটোগ্রাফির ওপর কোর্স করে ফেলেন। এলাকা সিলেটের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যসহ নানা ধরনের ছবি তুলে পাঠাতেন বিভিন্ন পত্র-পত্রিকায়। তখনই একবার লালন সাধুসঙ্গের কিছু ছবিও তোলা হয় তার। সেই ছবি পত্রিকার এক সিনিয়র সাংবাদিকে পাঠান তিনি। জাকির ছবি দিয়ে ‘ফ্রেইম ওয়ার্ক’ নামে পুরো এক পৃষ্ঠা সাজায় পত্রিকাটি। তারপর সেই সাংবাদিকই জাকিকে নিজের পত্রিকায় ফটো সাংবাদিক হিসেবে কাজ করার সুযোগ দেন।

উজ্জ্বল তারার পারফরম্যান্সের মুহূর্ত, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ
জাকির ক্যামেরায় ভারতীয় শিল্পী নেহা কাক্কর

বর্তমানে জাকি কাজ করছেন জনপ্রিয় ইংরেজি জাতীয় দৈনিক ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’-এ। মূলত সেই সুবাদে সেলিব্রেটিদের ছবি তোলা শুরু তার। বাংলাদেশের এমন কোন বড় তারকা নেই যার ছবি তিনি তোলেননি। তবে নন্দিত সংগীতশিল্পী আনুশেহ আনাদিলের ছবি তুলতে পেরে এই ক্যামেরাপ্রেমী অনেক বেশি আনন্দিত। তার গান নাকি বাংলাকে নিয়ে যায় ভিন্ন এক ভাবের জগতে। যেখানে তিনি খুঁজে পান তার নিজেকে। নিজের মতো করে কিছু সময় পার করার অন্যরকম এক অনুষঙ্গ আনুশেহের গান।

নাচের এক অনন্য মুহূর্ত, মহিলা পারফর্মারের অভিব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ
জাকির ক্লিকে অভিনেত্রী রোজী সিদ্দিকী

শুধু দেশের তারকাদেরই নন, বলিউড ও হলিউডের বিখ্যাত সব তারকারও ছবি তুলেছেন জাকি বাংলা। এরমধ্যে রয়েছেন শ্রেয়া ঘোষাল, সুনিধি চৌহান, রাহাত ফাতেহ আলী খান, বিশাল-শেখর, আতিফ আসলাম, অরিজিৎ সিং, মিকা সিং, ফারহান আখতার, ফাওয়াদ খান, ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম, পার্বতী বাউল, আবিদা পারভিন, সুল্লিতা সেন, শিকা শেঠী, মালাইকা খান, পরিণীতি চোপড়া, দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশান,তাস স্টোন, সৌমিত্র চট্টোপাধ্যায়, পণ্ডিত বিরজু মহারাজ, শাহরুখ খানের মতো তারকারা।

এই মেধাবী তরুণ ফটোগ্রাফার তার কাজের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক ও জাতীয় অঙ্গনে ফটোগ্রাফির পুরস্কার পেয়েছেন।

Tags: অরিজিৎ সিংআতিফ আসলামঋতুপর্ণা সেনগুপ্তদীপিকা পাড়ুকোনপরিণীতি চোপড়াপাওলি দামফাওয়াদ খানফারহান আখতারমিকা সিংরাহাত ফাতেহ আলী খানশ্রেয়া ঘোষালসুনিধি চৌহানসৌমিত্র চট্টোপাধ্যায়হৃতিক রোশান
Previous Post

মেডিকেল কলেজে ১৩ সেপ্টেম্বর থেকে সশরীরে ক্লাস: স্বাস্থ্যমন্ত্রী

Next Post

৪০ পরিবারের আপনক্ষেত্র হয়ে উঠেছে একটি ছাদকৃষি

Next Post
একজন কৃষক তার ফসলের ক্ষেতের পাশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৪০ পরিবারের আপনক্ষেত্র হয়ে উঠেছে একটি ছাদকৃষি

ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, উইকেটের সামনে ফিল্ডার দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনামুক্ত হয়ে দলের সঙ্গে অ্যালেন, অপেক্ষায় হেনরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT