চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাকসু নির্বাচন নেই ২২ বছর

জাকির হোসেন তপন by জাকির হোসেন তপন
2:14 পূর্বাহ্ন 22, জুন 2015
in অন্যান্য, শিক্ষা
A A

দীর্ঘ ২২ বছর ধরে অচল রয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন নির্বাচন (জাকসু)। এতে জাতি যেমন বঞ্চিত হচ্ছে যোগ্য নেতৃত্ব থেকে; তেমনি শিক্ষার্থীরাও বঞ্চিত হচ্ছে তাদের ন্যায্য অধিকার থেকে।

জাকসু না থাকায় ক্যাম্পাসে মন্থর হয়ে পড়েছে ছাত্র নেতৃত্ব। তবে জাকসু অচল থাকলেও সচল রয়েছে আয়ের খাত। ২২ বছর ধরে জাকসুর সব কার্যক্রম বন্ধ থাকলেও প্রতিবছর ভর্তি ও পরীক্ষার সময় শিক্ষার্থীদের কাছ থেকে ছাত্র সংসদ ও হল সংসদের চাঁদা হিসেবে ৩০ টাকা করে আদায় করা হচ্ছে।

এই অর্থ কোথায় ব্যয় করা হচ্ছে- এমন প্রশ্নের উত্তর দিতে নারাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সর্বশেষ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯২ সালে। সে বছর ছাত্র-শিক্ষকদের মধ্যে একটি অপ্রীতিকর ঘটনার পর থেকে জাকসু নির্বাচন বন্ধ হয়ে যায়। একই সঙ্গে বন্ধ হয়ে যায় এর সব কার্যক্রম।

সেই থেকে দীর্ঘ ২২ বছরেও নির্বাচন না হওয়ায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে জাকসু ভবন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৪৪ বছরে নির্বাচন হয়েছে মাত্র ৯ বার। জাকসু না থাকায় এ ভবনটিকে ঘিরে শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যতাও এখন আর নেই।

১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় আইনের ১৯ (২) ধারা অনুযায়ী ভিসি প্যানেল নির্বাচনে জাকসু থেকে পাচঁজন নির্বাচিত প্রতিনিধির ভোটাধিকার প্রয়োগের অধিকার রয়েছে। জাকসু সচল না থাকায় ভিসি প্যানেল নির্বাচনে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বও থাকছে না।

প্রশাসনের অবহেলা ও উদ্যোগের অভাবে জাকসু ভবনের অবস্থাও এখন ভয়াবহ। বিভিন্নস্থানে ভেঙে পড়েছে এর অবকাঠামো। তালাবদ্ধ কক্ষে নষ্ট হচ্ছে মূল্যবান আসবাবপত্র।

জাকসুর আয়-ব্যয়ের খাতের সর্ম্পকে বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার একজন কর্মচারী জানান, জাকসুর নামে খোলা ব্যাংক হিসাব নম্বরে বর্তমানে কোনো টাকা জমা নেই। অথচ প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের এ শাখায় প্রায় ছয় লাখ টাকার মতো জমা হয়।

এছাড়াও জাকসু বাবদ প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের বাজেটে যে অর্থবরাদ্দ দেওয়া হয় তারও কোনো হদিস নেই। খোঁজ নিয়ে জানা গেছে, এ বিপুল পরিমাণ অর্থ যায় ক্যাম্পাসের ক্ষমতাসীন নেতাদের পকেটে।

শিক্ষার্থীরা বলেন, জাকসু নির্বাচন বন্ধ হওয়ায় ছাত্র নেতৃত্বও বিকশিত হতে পারছে না।

সাধারণ শিক্ষার্থীরদের দাবি, অতি দ্রুত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাকসু নির্বাচনের উদ্যোগ নেবে। সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতা তৈরিতে ভূমিকা রাখবে।

সাবেক ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন দায়িত্ব গ্রহণের পর জাকসু নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও তার পদত্যাগের পর ওই উদ্যোগ বন্ধ হয়ে যায়।

Tags: জাকসু
Previous Post

আফগানিস্তানের পার্লামেন্টে সন্ত্রাসী হামলা

Next Post

তোপের মুখে টিম ইন্ডিয়া

Next Post

তোপের মুখে টিম ইন্ডিয়া

শাবি উপাচার্য অবরুদ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT