চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাইরার সিদ্ধান্ত নির্বোধের মতো, নাখোশ তসলিমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:00 অপরাহ্ন 01, জুলাই 2019
in বিনোদন
A A

বলিউডের অভিনয়শিল্পী জাইরা ওয়াসিম ধর্মীয় কারণে বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার সিদ্ধান্ত পুরো বিশ্বব্যাপী মিশ্র প্রতিক্রিয়া তৈরী করেছে। বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন টুইটারে একটি টুইট করেছেন যেখানে তিনি জাইরার সিদ্ধান্তের আপত্তি জানিয়েছেন।

টাইমস অব ইন্ডিয়ায় তসলিমার আপত্তির খবরটি প্রকাশ করে সেখানে তার টুইটটিও তুলে ধরা হয়।

তসলিমা লিখেছেন, ‘বলিউডের মেধাবী শিল্পী জাইরা এখন সিনেমা ছাড়তে চাইছে কারণ অভিনয়ের কারণে আল্লাহর প্রতি বিশ্বাস নষ্ট হচ্ছে। এ কেমন নির্বোধের মতো নেয়া সিদ্ধান্ত! মুসলিমদের কতো মেধাকে এমন জোরপূর্বক বোরখার অন্ধকারে ঢেকে দেয়া হচ্ছে।

‘দঙ্গল’ এবং ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে অভিনয় করে অল্প সময়েই দর্শকের মন জয় করে নেয়া জাইরা ওয়াসিম রবিবার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, পাঁচ বছর আগে বলিউডে প্রবেশ করে জনপ্রিয়তা পেয়েছেন, মানুষের মনোযোগের কেন্দ্রবিন্দু হয়েছেন, তরুণ সমাজের রোল মডেল মনে করা হতো তাকে। কিন্তু পাঁচ বছর পরে এসে তার মনে হচ্ছে যে নিজের এই পরিচয়ে তিনি সুখী নন।

জাইরা আরও লিখেছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক ভালোবাসা, সমর্থন এবং প্রশংসা পেলেও এটা নীরবে এবং অনিচ্ছাকৃত ভাবেই তাকে ‘ইমান’ থেকে সরিয়ে ফেলছে। ধর্মের সঙ্গে তার সম্পর্কটাকে হুমকির মুখে ফেলছে। তাই তিনি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ক্যারিয়ারের মাঝপথে এসে জাইরার হঠাৎ বলিউড ছাড়ার সিদ্ধান্তকে অনেকেই মেনে নিতে না পারলেও বলিউডের অনেকেই তার সিদ্ধান্তে ইতিবাচক মন্তব্য করেছেন।

এতোদিন মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন জাইরা। ছবিটি পরিচালনা করছেন সোনালী বোস। এই ছবিতে আরও আছেন ফারহান আখতার এবং প্রিয়াঙ্কা চোপড়া।

Oh My Goosebumps! Bollywood’s talented actress Zaria Wasim now wants to quit acting because she thinks her acting career almost destroyed her faith in Allah. What a moronic decision! So many talents in Muslim community are forced to go under the darkness of the burqa.

— taslima nasreen (@taslimanasreen) June 30, 2019

Tags: জাইরা ওয়াসিমতসলিমা নাসরিনবলিউডলিড বিনোদন
Previous Post

এরশাদকে দেখতে সিএমএইচে ওবায়দুল কাদের

Next Post

৪ জুলাই থেকে শুরু হজ ফ্লাইট

Next Post

৪ জুলাই থেকে শুরু হজ ফ্লাইট

বিএনপি-মির্জা ফখরুল-গ্যাসের মূল্য বৃদ্ধি

এলএনজি গ্যাস ব্যবসায়ীদের পকেট ভারী করতে গ্যাসের মূল্য বৃদ্ধি: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT