চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জহুরুল-ইমরুলের সেঞ্চুরির ম্যাচে নায়ক মাশরাফী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:07 অপরাহ্ন 29, মার্চ 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় দল থেকে বাদ পড়েছেন। বিসিবি সভাপতির কথা সত্য হলে খেলা হবে না বিশ্বকাপেও। দলে ফেরার পথ হতে পারতো ঢাকা প্রিমিয়ার লিগ। কিন্তু সেখানে শুরু থেকেই ফ্লপ! ফিফটিহীন আগের ছয় ম্যাচে সর্বোচ্চ কেবল ৪৮। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ইমরুল কায়েস ঘুরে দাঁড়াতে শুক্রবার বেছে নিলেন আবাহনীকে। করলেন দারুণ এক সেঞ্চুরি। শেষ পর্যন্ত অবশ্য তাকে হাসতে দেননি মাশরাফী বিন মোর্ত্তজা। বিধ্বংসী বোলিংয়ে গুঁড়িয়ে দিয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের জয়ের স্বপ্ন।

শুক্রবার বিকেএসপিতে সপ্তম রাউন্ডের ম্যাচে সেঞ্চুরি হয়েছে দুটি। দুটিই বড় ইনিংস। ১৩০ রানের ইনিংস খেলছেন আবাহনীর জহুরুল ইসলাম। ১২৬ রান করে তাকে মোক্ষম জবাব দিচ্ছিলেন ইমরুল। কিন্তু সবকিছু ছাপিয়ে ম্যাচের নায়ক হয়েছেন মাশরাফী, ৬ উইকেট নিয়ে।

প্রথমে ব্যাট করে আবাহনীর ২৮৬ রানের সংগ্রহের পেছনে কৃতিত্ব নিতে পারেন দুজন। ১৩৮ বলে ১৩০ রানের ইনিংস খেলে দলকে শক্ত কাঠামোতে দাঁড় করান জহুরুল। আর ৭৬ বলে ৭১ রান করে আবাহনীকে বড় সংগ্রহ পাইয়ে দেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।

আকাশী-নীলদের আউট হওয়া ছয় ব্যাটসম্যানের বাকী চারজন তুলনামূলকভাবে হাতই খুলতে পারেননি এদিন। যাদের মধ্যে আছেন সৌম্য সরকার, ওয়াসিম জাফর, সাব্বির রহমানের মতো ব্যাটসম্যানরা!

১৪ চার ও ২ ছয়ে নিজের ইনিংসকে সাজিয়েছেন জহুরুল। ৮ চার এসেছে মোসাদ্দেকের ব্যাট থেকে।

বড় লক্ষ্য তাড়া করতে যেমন ব্যাটিংয়ে প্রয়োজন ছিল শুরু থেকেই জ্বলে ওঠার, সেটাই করেছেন ইমরুল। রানের খাতা খোলার আগেই উদ্বোধনী ব্যাটসম্যান রনি তালুকদার আউট হলেও ধাক্কাটা বুঝতে দেননি গাজীর অধিনায়ক। অন্যপ্রান্তের ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মাঝে থাকলেও একপ্রান্ত আগলে আবাহনীকে চোখ রাঙাচ্ছিলেন। কিন্তু মাশরাফীর আঘাতে সব লণ্ডভণ্ড হয়।

মাশরাফীর বলে সৌম্যের হাতে ক্যাচ দেয়ার আগে ১১৮ বলে ১২৬ করেছেন ইমরুল। ১৫ চারের সঙ্গে ছক্কা মেরেছেন ৫টি। তার ফেরার পরেই ভেঙে পড়ে গাজীর ইনিংস। জয় থেকে ২৯ রান দূরে থাকতে ২৫৭ রানে অলআউট দলটি।

দুই ওপেনার, ইমরুলের মতো গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে গাজী ক্রিকেটার্সের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন মাশরাফী। ১০ ওভারে শেষ পর্যন্ত টাইগারদের ওয়ানডে অধিনায়কের শিকার ৬ উইকেট! রান খরচ করেছেন ৪৬টি। শুরু থেকে শেষ পর্যন্ত গাজীর প্রায় সব ব্যাটসম্যানই মাশরাফী বিষে নীল হয়েছেন।

Tags: আবাহনী লিমিটেডইমরুল কায়েসঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯মাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টস
Previous Post

শেখ জামাল ও রূপগঞ্জের সহজ জয়

Next Post

বনানীর ঘটনা তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: নাসিম

Next Post

বনানীর ঘটনা তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: নাসিম

রাজশাহী সফরে ব্যস্ত সময় কাটালেন মার্কিন রাষ্ট্রদূত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT