চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জহির রায়হান, আলতাফ মাহমুদকে নিয়ে সেলিনা হোসেনের উপন্যাস

জাকিয়া আক্তার by জাকিয়া আক্তার
3:50 পূর্বাহ্ন 14, জুন 2015
in অন্যান্য, শিল্প সাহিত্য
A A

‘শৈশবে খেলাধূলা আর পড়াশোনা  নিয়ে সময় কেটে যাওয়ায় জন্মদিন মাথায় থাকতো না। জন্মদিন নিয়ে কখনও কিছু করা হয়নি। কিন্তু ঈদ আর পূজোর জন্য খুব বেশি অপেক্ষা করে থাকতাম। কারণ জন্মদিনটা যদি ব্যক্তিগত হয় তাহলে ঈদ ও পূজা সামাজিক উৎসব। ওই উৎসবগুলোতে অনেকের সঙ্গে দেখা হয়। তাই ছোটবেলায় জন্মদিন থেকে এরকম উৎসবগুলোই বেশি টানতো।’

জনপ্রিয় কথাসাহিত্যিক সেলিনা হোসেন তার জন্মদিনে চ্যানেল আই অনলাইনকে এমন অনুভূতির কথাই জানালেন।।

তিনি বলেন: জন্মদিনে মায়ের হাতে যে কোনো খাবার খেতে খুব বেশি পছন্দ করতাম। এমনিতে ভাত-মাছ বেশি পছন্দ করি। কিন্তু মায়ের হাতের যে কোনো খাবার এক অসাধারণ বিষয়।

শুধু জনপ্রিয়তা নয়, কালোত্তীর্ণ অনেক উপন্যাস লিখেছেন সেলিনা হোসেন। তার বিখ্যাত উপন্যাস ‘হাঙর নদীর গ্রেনেড’ দিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র।

কর্মব্যস্ততার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সবসময় লেখালেখি নিয়েই ব্যস্ত থাকি। চিন্তা আছে এবারের একুশের বই মেলায় একটি উপন্যাস প্রকাশ করার।

উপন্যাসের বিষয়বস্তু মুক্তিযুদ্ধে হারানো তিন অমর মানুষ: চলচ্চিত্র পরিচালক জহির রায়হান, সুরকার আলতাফ মাহমুদ এবং দেশপ্রেমিক মোয়াজ্জেম হোসেন যাকে পাকিস্তানী হানাদাররা তুলে নিয়ে গিয়েছিলো।

তিনি বলেন: আমি একটি চরিত্র তৈরি করেছি। যে চরিত্র নিখোঁজ মানুষগুলোকে খুঁজে বেড়াবে। যে চলচ্চিত্র ভালোবাসে সে  জহির রায়হানকে খুঁজে। যে রবীন্দ্র সঙ্গীত গাইছে সে আলতাফ মাহমুদকে খুঁজছে। আর দেশকে ভালোবাস‍া চরিত্রটি মোয়াজ্জেম হোসেনকে খুঁজবে।

‘যারা দেশের জন্য শহীদ হয়েছেন, সেই মানুষগুলোকে খুঁজে বের করবে ওই চরিত্র,’ উপন্যাসটি সম্পর্কে জানালেন সেলিনা হোসেন।

কথাসাহিত্যিক সেলিনা হোসেন: কিছু তথ্য

সেলিনা হোসেনের জন্ম ১৯৪৭ সালের ১৪ জুন রাজশাহী শহরে। তার পৈতৃক বাড়ি লক্ষীপুর। ১৯৬৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বি এ অর্নাস পাশ করে ১৯৬৮ সালে একই বিশ্ববিদ্যালয় এম এ পাশ করেন সেলিনা হোসেন।

কর্মজীবন শুরু ১৯৭০ সালে বাংলা একাডেমিতে গবেষণা সহকারি হিসেবে। ১৯৯৭ সালে বাংলা একাডেমির প্রথম নারী পরিচালক হন তিনি।

সেলিনা হোসেনের উপন্যাসের সংখ্যা ২১ টি, গল্পগ্রন্থ ৭ এবং প্রবন্ধগ্রন্থ ৪টি।

একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, রবীন্দ্র স্মৃতি পুরস্কারসহ বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছেন সেলিনা হোসেন।

Tags: আলতাফ মাহমুদকথাসাহিত্যিক সেলিনা হোসেনজহির রায়হানবাংলা একাডেমি
Previous Post

আইন-শৃঙ্খলার ‘অবনতিতে’ বিএনপির উদ্বেগ

Next Post

অভিষেকে লিটন দাসের আক্ষেপ

Next Post

অভিষেকে লিটন দাসের আক্ষেপ

অভিষেকে লিটন দাসের আক্ষেপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT