চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জহির রায়হান অন্তর্ধানের ৪৮ বছর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:42 অপরাহ্ন 30, জানুয়ারি 2020
in বিনোদন
A A
জহির রায়হানের ছবি, ৪৮ বছর পর স্মরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

৩০ জানুয়ারি প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা, গল্পকার ও ঔপন্যাসিক জহির রায়হানের অন্তর্ধান দিবস। ৪৮ বছর আগে ১৯৭২ সালের এই দিনের পর তাঁকে আর পাওয়া যায় নি।

১৯৩৫ সালে জন্ম নেয়া জহির রায়হানের পড়াশোনার বিষয় ছিল বাংলা সাহিত্য। ১৯৫০ সালে খুব কম বয়সেই শুরু করেন তাঁর সাহিত্যিক ও সাংবাদিক জীবন। বিভিন্ন পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করার পর যোগ দেন সম্পাদক হিসেবে ‘প্রবাহ’ পত্রিকায়।

চলচ্চিত্রাঙ্গনে তাঁর প্রবেশ ‘জাগো হুয়া সাবেরা’ চলচ্চিত্রে সহকারি পরিচালক হিসেবে। ১৯৬৮ সালে পরিচালনা করেন পাকিস্তানে প্রথম রঙিন চলচ্চিত্র ‘সঙ্গম’।

ভাষা আন্দোলনের সাথেও জহির রায়হান ছিলেন সরাসরি সম্পৃক্ত। সেই আন্দোলনের প্রভাবেই তিনি নির্মাণ করেছিলেন কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’।

মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি কলকাতায় অবস্থান করে নির্মাণ করেন বিখ্যাত প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’, ‘বার্থ অব নেশন’, ‘লিবারেশন ফাইটার্স’ এবং ‘ইনোসেন্ট জিনিয়াস’।

মুক্তিযুদ্ধ শেষে ঢাকায় ফিরে এসে নিখোঁজ বড় ভাই শহীদুল্লাহ কায়সারের খোঁজে বের হন এবং ৩০ জানুয়ারির পর আর তাঁকে পাওয়া যায়নি। পরবর্তীতে প্রমাণ পাওয়া গেছে মিরপুরের বধ্যভূমি এলাকায় বিহারী ও ছদ্মবেশী পাকিস্তানিদের গুলিতে তিনি নিহত হয়েছিলেন।

তার উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে- শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী, আর কত দিন, কয়েকটি মৃত্যু, একুশে ফেব্রুয়ারি, তৃষ্ণা ইত্যাদি।

জহির রায়হানের অন্তর্ধান দিবসে তাঁকে স্মরণ:
বৃহস্পতিবার বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভ কক্ষে জহির রায়হান নির্মিত ‘কখনও আসেনি’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

জহির রায়হানের চিন্তা ও কর্মের বিশ্লেষণমূলক আলোচনায় অংশগ্রহণ করবেন বিশিষ্ট চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী, চলচ্চিত্র গবেষক ও লেখক অনুপম হায়াৎ, চলচ্চিত্র সমালোচক মাহমুদা চৌধুরী, জহির রায়হানের জেষ্ঠ্য পুত্র নির্মাতা বিপুল রায়হান এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন।

Tags: আর কত দিনআরেক ফাল্গুনএকুশে ফেব্রুয়ারিকয়েকটি মৃত্যুগল্পকারজহির রায়হানতৃষ্ণানির্মাতাবরফ গলা নদীলিড বিনোদনশহীদুল্লাহ কায়সারশেষ বিকেলের মেয়েহাজার বছর ধরে
Previous Post

ব্রেক্সিট বিলে ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদন

Next Post

ঢাকায় বিদেশি নাগরিকের নমুনা পরীক্ষায় করোনা পাওয়া যায়নি

Next Post
ঢাকায় আইইডিসিআর ভবনের বহির্দৃশ্য, করোনা পরীক্ষার কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় বিদেশি নাগরিকের নমুনা পরীক্ষায় করোনা পাওয়া যায়নি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মোদি ও নাথুরাম গডসে একই মতাদর্শে বিশ্বাসী: রাহুল গান্ধী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT