চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলে ঢাকা ‘ঢাকা’

রেজাউল করিম by রেজাউল করিম
4:50 পূর্বাহ্ন 01, সেপ্টেম্বর 2015
in বাংলাদেশ
A A

বৃষ্টির সাথে রোমান্টিকতার সম্পর্ক চিরকালীন। কিন্তু বাস্তবতার চাপে কখনো কখনো রোমান্টিকতাও যে দৌড়ে পালায় তার প্রমাণ মেলে ঢাকার রাস্তা-ঘাটে। অল্প সময়ের বৃষ্টিতেই ঢাকায় বোঝা মুশকিল আসলে রাস্তা না নদী। রাস্তায় আধা-ডোবা যানগুলোকে মনে হয় ছোট জাহাজ কিংবা ডিঙ্গি নৌকা।

প্রতি বছর বর্ষার দিনে নানা ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। জুনে এক দফা চরম ভোগান্তির পর আজ আবারও সে অবস্থায় পড়েছে নগরের মানুষ।

কয়েক দফার ভারি বৃষ্টিতে ঢাকার ভাঙাচোরা রাস্তাঘাটগুলো এখন ভাঙচুরের শেষ দশায় এসে পৌঁছেছে। নির্মাণের সময় কাজ হয় দায়সারা গোছের। ইট-সিমেন্ট-পিচ ঢালাইয়ে থাকে বিস্তর গোঁজামিল। গোঁজামিলের সেই নির্মাণ এখন পরিণত হয়েছে রংধুর মতো এবড়ো থেবড়ো পথে। গোঁজামিল দিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান কিন্তু মাশুল দিতে হচ্ছে এই নগরের পথচারীদের। বেহাল রাস্তার ভাঙচুর খানাখন্দে পড়া আশঙ্কা নিয়ে পথে নামতে হয় নগরবাসীকে। মাথায় থাকে জলজটের বহুমাত্রিক বিড়ম্বনা।

আজ বেলা ১১টা থেকে রাজধানীতে টানা প্রায় ঘণ্টা দেড়েক মুষলধারে বৃষ্টিতে বিড়ম্বনায় পড়ে নগরবাসী। বৃষ্টির কারণে ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক, নিচু এলাকা পানিয়ে তলিয়ে গেছে। এর ফলে রাস্তায় প্রচন্ড যানজটের সৃষ্টি হয়। বিভিন্ন পয়েন্টে গাড়ির সারি সারি দীর্ঘ লাইন দেখা যায়। অফিসগামীদের পাশাপাশি চরম ভোগান্তিতে পড়তে হয় হাসপাতালগামী রোগীদেরও।

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আরো কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে রাজধানীতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

আবহাওয়া অধিদফতর জানায়, আজ সকাল ৯টা থেকে ১২ পর্যন্ত ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর ১২ থেকে ২টা পর্যন্ত বৃষ্টির পরিমাণ ছিলো ৪২ মিলিমিটার।

আবহাওয়া অধিদফতর থেকে আরো জানানো হয়, আগামীকাল বৃষ্টি একটু কমবে এবং তিন অথবা চার তারিখ থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলো ওপর দিয়ে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

মুষলধারে বৃষ্টি হওয়ায় রাজধানীর শান্তিনগর, মালিবাগ, মৌচাক, মগবাজার, রামপুরা, পুরান ঢাকার কিছু এলাকা ও প্রধান প্রধান সড়কগুলো পানিতে ডুবে যায়। এসময় ইঞ্জিনে পানি ঢুকে অনেক যানবাহন বিকল হয়ে পড়তে দেখা যায়।

রাজধানীতে রাস্তার অবস্থা নিয়ে প্রতিক্রিয়া দেখা যায় সামাজিক যোগযোগ মাধ্যমেও। বিরক্ত প্রকাশের সাথে কেউ কেউ মজাও করেছেন।

একজন ফেসবুক ব্যবহারকারী মন্তব্য এরকম- ‘বাস-গাড়ির চেয়ে নৌকায় চলা তো সাশ্রয়ী। আমরা হাওরের মানুষ এটা ভালো করেই জানি। এর চেয়ে ঢাকার সবগুলো রাস্তা কেটে খাল বানিয়ে ফেলা হোক। খরচও বাঁচবে, ‘সিঙ্গাপুর সিঙ্গাপুর’ও লাগবে!’

আলোকচিত্র: প্রভাষ আমিন ও নাসিমুল শুভ

Tags: জনদুর্ভোগযানজট
Previous Post

অামরা প্রেমের মড়া, কোনো জলে ডুবি না

Next Post

‘রানা প্লাজা’র মুক্তির দিনে ‘মা বাবা সন্তান’ (ভিডিওসহ)

Next Post

‘রানা প্লাজা’র মুক্তির দিনে ‘মা বাবা সন্তান’ (ভিডিওসহ)

১০ তারিখের আগে ভাড়া বাড়ানো যাবে না: সেতুমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT