চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ু সচেতনতা বাড়াতে হায়দরাবাদ ম্যারাথনে সাইফুল্লাহ সাদেক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:07 অপরাহ্ন 26, আগস্ট 2023
in পরিবেশ
A A
বাংলাদেশি দৌড়বিদ সাইফুল্লাহ সাদেক হায়দরাবাদ ম্যারাথনে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ু সচেতনতার স্লোগান নিয়ে বিশ্বের অন্যতম কঠিনতর ম্যারাথন ‘হায়দরাবাদ ইন্টারন্যাশনাল ম্যারাথন’  এ অংশ নিতে যাচ্ছেন সাইফুল্লাহ সাদেক। এনএমডিসি হায়দরাবাদ ইন্টারন্যাশনাল ম্যারাথন ভারতের বৃহত্তম ও চ্যালেঞ্জিং ম্যারাথনগুলোর মধ্যে প্রথম সারির একটি। জলবায়ু সচেতনতা বাড়ানো ও একটি সুন্দর পৃথিবীর আশায় আগামী ২৭ আগস্ট ৪২.১৯৫  কিলোমিটারের চ্যালেঞ্জিং এই ম্যারাথনে অংশ নিতে যাচ্ছেন তিনি।

হায়দরাবাদ ইন্টারন্যাশনাল ম্যারাথন এর ১২ তম সংস্করণে ২১ হাজারেরও বেশি দৌঁড়বিদ অংশগ্রহণ করছেন। ফুল ম্যারাথন, হাফ ম্যারাথন, ১০ কিলোমিটার মিনি ম্যারাথন ও ৫ কিলোমিটার ফান রান থাকছে এই আয়োজনে। ফুল ম্যারাথনে প্রতিযোগিরা হোসেন সাগর লেকে ১০ কিলোমিটারের চক্কর শেষে হায়দরাবাদ শহরের বিভিন্ন উঁচু-নিচু পাহাড়ের মতো চ্যালেঞ্জিং ট্র্যাকে দৌঁড়াবেন। ম্যারাথনে দেশি-বিদেশি অসংখ্য পেশাদার এবং অপেশাদার দৌড়বিদ অংশগ্রহণ করছেন। এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে প্রায় ২৭ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, সাইফুল্লাহ সাদেক মূলত দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় যুক্ত থাকলেও বর্তমানে উন্নয়ন ও গবেষণা পেশায় যুক্ত আছেন। তিনি আন্তর্জাতিক গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্নিং (জিসিএফআইএল) এ বাংলাদেশের কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। এই প্রতিষ্ঠানের হয়ে তিনি বাংলাদেশের স্কুলগুলোতে জলবায়ু সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে জলবায়ু ক্লাব প্রতিষ্ঠায় কাজ করছেন ও স্কুল শিক্ষার্থীদের জলবায়ু সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখছেন। এর বাইরেও তিনি বাংলাদেশে শিক্ষার্থীদের মাঝে গবেষণা সংস্কৃতি গড়ে তুলতে ২০১৬ সালে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ’ প্রতিষ্ঠা করেছেন।

সাইফুল্লাহ সাদেক এর আগে বিভিন্ন দেশি-বিদেশি ম্যারাথনে অংশ নিয়েছেন। হায়দরাবাদ ম্যারাথনে তাকে পৃষ্ঠপোষকতা করেছে ই-লার্নিং প্লাটফর্ম এডুসেন্ট্রিক ও ট্রাভেলপ্লিজ, মিডিয়া পার্টনার হিসেবে আছে চ্যানেল আই অনলাইন। এছাড়াও কমিউনিটি পার্টনার হিসেবে আছে জিসিএফআইএল জলবায়ু ক্লাব ও ঢাবি রানার্স কমিউনিটি।

Tags: চ্যানেল আই অনলাইন
Previous Post

বক্স অফিসে আয়ুষ্মানের ‘ড্রিম গার্ল ২’ এর দারুণ শুরু

Next Post

সন্তান স্কুলে না গেলে অভিভাবকদের হতে পারে কারাবাস!

Next Post
শিক্ষক ক্লাসে শিক্ষার্থীদের সাথে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্তান স্কুলে না গেলে অভিভাবকদের হতে পারে কারাবাস!

শিক্ষামন্ত্রী ভোট দেওয়ার সময় কোরআনের আয়াতের কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোট দেওয়ার সময় 'কোরআনের আয়াত' মাথায় রাখতে বললেন শিক্ষামন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT