চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জম্মু-কাশ্মীরে অতর্কিত হামলায় ভারতীয় সেনা নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:27 অপরাহ্ন 26, জুন 2020
in আন্তর্জাতিক
A A
ভারতীয় সেনা সদস্যরা জম্মু-কাশ্মীরে সশস্ত্র অবস্থানে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে পুরো দেশের মনোযোগ যখন করোনাভাইরাস আর চীন সীমান্তের দিকে তখন জম্মু-কাশ্মীরে হয়ে গেল এক সংঘাত। অনন্তনাগে ভারতীয় সেনার ওপর আচমকা হামলা হয়েছে এবং এতে ঘটনাস্থলে একজন সেনা নিহত হয়েছেন। একই সাথে উভয়-পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে স্থানীয় ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

এনডিটিভি বলছে, অনন্তনাগের বিজেহেরায় প্রতিদিনের মতো নিরাপত্তাকর্মীরা টহল দিচ্ছিলেন। এমন সময় আচমকা টহল দলকে লক্ষ্য করে অজ্ঞাত আক্রমণকারীরা হামলা চালায়। এর জবাবে নিরাপত্তা বাহিনী গুলি ছুঁড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। কিন্তু এরই মধ্যে নিহত হন এক ভারতীয় সেনা সদস্য এবং উভয়পক্ষের সংঘর্ষের মাঝখানে পড়ে মৃত্যু হয় ১২ বছরের এক বালকের।

ভারতীয় সেনার পক্ষ এই হামলাকে জঙ্গি আক্রমণ হিসেবে অভিহিত করা হয়েছে। তারা বিদ্রোহীদের বিরুদ্ধে এখন চিরুনি অভিযান চালাচ্ছে বলেও জানায়।

মূলত কয়েক সপ্তাহ ধরেই ওই এলাকায় অভিযান চালানো হচ্ছে। যৌথবাহিনীর তৎপরতায় গত সপ্তাহেই প্রায় এক ডজন ‘জঙ্গি সদস্য’কে হত্যা করে তারা। গত রোববারও শ্রীনগরে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী, সেই সময়ও নিহত হয় ৩ জন। এসময় তাদের কাছ থেকে একটি একে -৪৭ রাইফেল এবং দুটি পিস্তল উদ্ধার করা হয়।

জম্মু-কাশ্মীরের এই ঘটনা নতুন নয়। দীর্ঘদিন ধরে ওই এলাকার বিদ্রোহী গ্রুপগুলো ভারতীয় সেনাদের বিরুদ্ধে আন্দোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

Tags: জম্মু-কাশ্মীরভারত
Previous Post

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘অপপ্রচার চলছে’

Next Post

এখন একটাই রাজনীতি তা হচ্ছে সংক্রমণ রোধ ও মানুষ বাঁচানো: কাদের

Next Post
কাদের সংক্রমণ রোধ ও মানুষ বাঁচানোর গুরুত্বের ওপর আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

এখন একটাই রাজনীতি তা হচ্ছে সংক্রমণ রোধ ও মানুষ বাঁচানো: কাদের

বাংলাদেশের একজন নারী স্বাস্থ্য কর্মকর্তা ভোটের ব্যালট পেপার দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত ১ লাখ ৩০ হাজার ৪৭৪, মৃত ১৬৬১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT