চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমজমাট ম্যাচে ব্রাদার্সকে হারাল গাজী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:03 অপরাহ্ন 05, এপ্রিল 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

বড় স্কোর না হলেও জমজমাট এক ম্যাচই হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সেই ম্যাচে ব্রাদার্সকে ৯ রানে হারিয়েছে গাজী।

সাভারের বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নেমে এদিন পুরো ৫০ ওভার খেলতে পারেনি গাজী গ্রুপ ক্রিকেটার্স। সাজেদুল ইসলামের বোলিং তোপে ইনিংসের ২ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় দলটি। তবে মেহেদী হাসানের ৪৮, লোয়ার-মিডল অর্ডারে কামরান গোলামের ৮১ ও শামসুর ইসলামের ২২ রানের ইনিংস দলকে ২০৬ রানের সংগ্রহ এনে দেয়।

ব্রাদার্স ইউনিয়নের পক্ষে সাজেদুল ইসলাম নেন চার উইকেট। এছাড়া মেহেদী হাসান ও অধিনায়ক মোহাম্মদ শরীফ দুটি করে এবং শরীফউল্লাহ ও বিশ্বনাথ হালদার একটি করে উইকেট নেন।

২০৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মিজানুর রহমান, জুনায়েদ সিদ্দিকী ও ফজলে মাহমুদ রাব্বির ব্যাটে ভর করে দারুণ শুরু করেছিল ব্রাদার্স ইউনিয়ন। ১ উইকেটে ১৩৬ রান থেকে ১৬০ রানের মধ্যেই পাঁচ উইকেটের পতন ঘটে। এই ধাক্কা সামলাতে পারেননি শেষ দিকের ব্যাটসম্যানরা। ফলে ধীরে ধীরে জয় থেকে দূরে যেতে থাকে ব্রাদার্স ইউনিয়ন।

শেষ দিকে নাটকীয় পরিস্থিতি তৈরি হলেও লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা সেই রোমাঞ্চ ধরে রাখতে পারেননি। শেষ দুই ওভারে ব্রাদাসের দরকার ছিল ১১ রান। হাতে দুই উইকেট। কিন্তু পাঁচ বলে দুই রান তুলতেই দুই উইকেট আউট হয়ে যায়।

৪৮.৫ ওভার ব্যাট করে ব্রাদার্স ইউনিয়ন অলআউট হয় ১৯৭ রানে। ফলে ৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ব্রাদার্সের পক্ষে সর্বোচ্চ ৭২ রান আসে জুনায়েদ সিদ্দিকীর ব্যাট থেকে। এছাড়া ফজলে মাহমুদ ৩১, ইয়াসির আলী ৩০ ও মিজানুর রহমান ২৫ রান করেন।

গাজী গ্রুপ ক্রিকেটার্সের পক্ষে নাসুম আহমেদ একাই নেন পাঁচ উইকেট। এছাড়া সনজিত সাহা তিনটি এবং কামরুল ইসলাম রাব্বি ও কামরান গোলাম একটি করে উইকেট নেন।

Tags: গাজী গ্রুপডিপিএলব্রাদার্সলিড স্পোর্টস
Previous Post

আগুন লাগলে সেলফি না তুলে এক বালতি পানি আনুন: প্রধানমন্ত্রী

Next Post

সাড়ে ছয়শ রানের ম্যাচে নায়ক আফিফ

Next Post
ফাইল ছবি

সাড়ে ছয়শ রানের ম্যাচে নায়ক আফিফ

ব্রেক্সিট

ব্রেক্সিট: ৩০ জুন পর্যন্ত সময় চাইলেন টেরেসা মে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT