চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমজমাট থান কাপড়ের বাজারও

রোকসানা আমিন by রোকসানা আমিন
7:51 অপরাহ্ন 25, জুন 2016
in অন্যান্য
A A

ঈদকে কেন্দ্র করে জমজমাট থান কাপড়ের বাজার। বিশেষ করে পুরুষদের ফর্মাল শার্ট প্যান্ট আর স্যুটের অর্ডার নিতে ব্যস্ত বড় বড় টেইলার্স আর ফেব্রিকস এর শোরুমগুলো।

রাজধানীর বিভিন্ন এলাকায় শার্ট প্যান্ট ব্লেজার স্যুটের কাপড়ের অন্যতম ব্র্যান্ডেড শোরুম টপ টেন। এখানে ফর্মাল শার্ট আর প্যান্টের জন্য বিদেশী ফেব্রিক্স এর চাহিদা থাকে সারা বছরই।

টপ টেন ফেব্রিক্স অ্যান্ড টেইলার্সের ব্যবস্থাপনা পরিচালক সাঈদ হোসেন জানান, এবারের ঈদের জন্য তারা রেমন্ড, সফটটাচ, মন্টি ইত্যাদি ধরনের কাপড়গুলো সংগ্রহ করেছেন। শবেবরাতের আগের রাতে শুরু হওয়া এই বিক্রি চলবে ২৫ রোজা অব্দি। গিফটের জন্য সেখানে কাপড় মিলবে চানরাত পর্যন্ত।

শোরুমগুলোও সেজেছে ডিসকাউন্ট অফারে। সেখানকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রাকিব হাসান টিপু বলেন, গিফট আইটেমগুলোতে ম্যাচিং করে আমরা অনেক কিছু দিয়ে দিই। কোটের সঙ্গে হয়তো শার্টটা ম্যাচিং করে দিলাম বা টাইটা মিলিয়ে দিলাম।

ঈদকে সামনে রেখে ক্রেতার চাহিদাও ব্র্যান্ডেড এসব থান কাপড়ে। বিশেষ করে চাকরিজীবীদের নতুন পোশাক নির্বাচনে প্ল্যান থাকে ভিন্ন। ক্রেতারা বলেন, ঈদের পরেও যেন পোশাকগুলো পরা যায় তাই সেই ধরনের পোশাকই বেছে নিতে চান তারা। কেউ কেউ আবার বানানো পোশাক ছাড়া রেডিমেড পোশাক পরতে স্বচ্ছন্দ না মোটেও। এদিকে ক্রেতার চাহিদা অনুযায়ী শার্ট প্যান্ট স্যুট তৈরিতে ব্যস্ত কাটিং মাস্টাররা। তবে ঈদ উৎসব মাথায় রেখে দেশীয় পোশাক পাঞ্জাবির অর্ডার থাকছে বেশি।

সিদ্দিকস টেইলার্স অ্যান্ড ফেব্রিক্সের কর্ণধার >সিদ্দিক মন্ডল বলেন,যত কাজ করতে পারবো ততই ভালো। একেবারে কাজ চলবে চাঁনরাত পর্যন্ত। ঈদের আগেরদিন অব্দি কাজ করে কর্মচারীরা ছুটিতে যাবে কিন্তু দোকান খোলা থাকবে চাঁনরাত ১২ টা পর্যন্ত। সাধারণ সময়ে পোশাক বানানোর মজুরী এখনকার মজুরীর সমান।

অর্ডারগুলো ক্রেতাদের কাছে ডেলিভারি দিতে সেলাই মেশিন চলবে চাঁনরাত পর্যন্ত।

Tags: ঈদ বাজার
Previous Post

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে বিত্তবানদের এগিয়ে আসার আহবান

Next Post

এমিলি-মামুনুলদের নতুন কোচ

Next Post

এমিলি-মামুনুলদের নতুন কোচ

‘পরবর্তী ৫০ বছর দেশে কোন গ্যাস সংকট থাকবে না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT