চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমকালো আয়োজনে শুরু হলো মেগা ধারাবাহিক ‘হিংটিংছট’

আসিফ রহমান খান by আসিফ রহমান খান
7:05 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2017
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর সাংবাদিক ও কলাকুশলীদের জমকালো আয়োজনে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো চ্যানেল আইয়ের মেগা ধারাবাহিক ‘হিংটিংছট’। আজ মঙ্গলবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ের চার নম্বর স্টুডিওতে এই ধারাবাহিক ঘিরে অনুষ্ঠিত হয়েছে আড়ম্বরপূর্ণ এক আয়োজন। অনুষ্ঠান শুরুতে মিউজিকের তালে লালগালিচায় হেঁটে আসন গ্রহণ করেন ধারাবাহিকটির অভিনয়শিল্পীরা। আর তাদের পরিচয় করিয়ে দিতে উপস্থাপনার আসনে ছিলেন আজাদ আবুল কালাম। তাদের প্রত্যেককেই পরিচয় করে দেওয়া হয় তাদের অভিনীত ধারাবাহিকটির চরিত্রের মধ্য দিয়ে।

মূলত আজকে ছিল ধারাবাহিকটি নিয়ে সংবাদ সম্মেলন। ধারাবাহিকটি নির্মাণ করেছেন রাজীবুল ইসলাম রাজীব।

রাজীব বলেন, ‘‘হিংটিংছট’ নামটা শুনলে মনেই হয় জাদুর কথা। এর গল্প আসলেই এমন। একজন এলিয়েন এবং ১২ জন সুখী মানুষের গল্প দেখা যাবে। বাকিটা না হয় চমক হিসাবেই থাকুক।’

চ্যানেল আই অনলাইন এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও উপস্থাপকরা. Channel i News - চ্যানেল আই নিউজ
সংবাদ সম্মেলনে ‘হিংটিংছট’এর অভিনয়শিল্পীরা

নির্মাতা তিনি আরও বলেন, ‘প্রত্যেকটি চরিত্র ভিন্ন এবং মজার। দর্শক দেখে আনন্দ পাবে বলে আমি মনে করি।’

শুধু প্রশ্নোত্তর পর্ব নয়, পুরো অনুষ্ঠান হাসি-মজায় হয়েছে। সাজু খাদেম এবং আরফান আহমেদের মতো অভিনেতা থাকলে অনুষ্ঠান হয় আরও জমজমাট। এই অনুষ্ঠানেও হয়েছে তেমনটাই। তাদের হাস্যরসাত্মক কথা অনুষ্ঠানের সৌন্দর্য বাড়িয়ে তুলেছিল। সবশেষে অনুষ্ঠান শেষ হয় অভিনয়শিল্পীদের গ্রুপ সেলফি দিয়ে।

তবে দর্শকরা ধারাবাহিকটি দেখতে চোখ রাখতে হবে চ্যানেল আইয়ের পর্দায়। ১৩ সেপ্টেম্বর থেকে রোববার থেকে বুধবার ৯:৩৫মিনিটে প্রচারিত হবে মেগাসিরিয়াল ‘হিংটিংছট’।

উড়ন্ত প্লেনের জানালা দিয়ে দর্শকদের ছবি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, তানিয়া আহমেদ, সাজু খাদেম, আরফান আহমেদ, মিশু সাব্বির, সিয়াম, শাহতাজ, আশা, ফারিয়াসহ আরও অনেকে।

ছবি: ওবায়দুল হক তুহিন

Tags: হিংটিংছট
Previous Post

কারও অভিষেক হলেই জ্বলে ওঠেন মেসি

Next Post

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউনূসের ৭ প্রস্তাব

Next Post

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউনূসের ৭ প্রস্তাব

রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদ সমাবেশে চৌধুরী মুঈনুদ্দীন।

বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মূল হোতা রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদ করছে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT