চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জবি ছাত্রীর আত্মহত্যায় তদন্ত কমিটি গঠন, অভিযুক্ত সাময়িক বহিষ্কার

মোস্তফা মল্লিক by মোস্তফা মল্লিক
7:59 পূর্বাহ্ন 16, মার্চ 2024
in - সেমি লিড, বাংলাদেশ, শিক্ষা
A A
বেঙ্গলীর তরুণী নারী হালকা পিঁপড়া পরিহিত, সমুদ্র সৈকত দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কুমিল্লায় নিজ বাসায় আত্মহত্যা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ওই শিক্ষার্থীর নাম ফাইরোজ অবন্তিকা। শুক্রবার রাতে ফাইরোজকে কুমিল্লা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বিচারের দাবিতে মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে তার সহপাঠিরা। এসময় মূল ফটকে অবস্থান নিয়ে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের দাবি জানান শিক্ষার্থীরা।

এসময় উপচার্য সাদেকা হালিম জানান, এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্তদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া অতীতের সকল যৌন হায়রানির ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

জানা যায়, ফেসবুক স্ট্যাটাসে ফাইরোজ লিখেছেন: ‘এটা সুইসাইড না এটা মার্ডার। টেকনিক্যালি মার্ডার।’ তার মৃত্যুর জন্য সহপাঠী আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে দায়ী করে আম্মান তাকে যৌন হয়রানি করেছেন বলেও অভিযোগ করে গেছেন ফাইরোজ।

ফেসবুক স্ট্যাটাসে ফাইরোজ লিখেছেন, ‘আমি যদি কখনো সুইসাইড করে মারা যাই তবে আমার মৃত্যুর জন্য একমাত্র দায়ী থাকবে আমার ক্লাসমেট আম্মান সিদ্দিকী, আর তার সহকারী হিসেবে তার সাথে ভালো সম্পর্ক থাকার কারণে তাকে সাপোর্টকারী জগন্নাথের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম।’

তিনি আরো লিখেছেন, ‘আম্মান যে আমাকে অফলাইন অনলাইনে থ্রেটের উপর রাখতো সে বিষয়ে প্রক্টর অফিসে অভিযোগ করে ও আমার লাভ হয় নাই। দ্বীন ইসলাম আমাকে নানাভাবে ভয় দেখায় আম্মানের হয়ে যে, আমাকে বহিষ্কার করা ওনার জন্য হাতের ময়লার মতো ব্যাপার।’

তিনি আরো লিখেছেন, ‘আমি জানি এখানে কোনো জাস্টিস পাবো না। কারণ দ্বীন ইসলামের অনেক চামচা ওর পাশে গিয়ে দাঁড়াবে। এই লোককে আমি চিনতাম ও না। আম্মান আমাকে সেক্সুয়ালি এবিউজিভ কমেন্ট করায় আমি তার প্রতিবাদ করলে আমাকে দেখে নেয়ার জন্য দ্বীন ইসলামের শরণাপন্ন করায়। আর দ্বীন ইসলাম আমাকে তখন প্রক্টর অফিসে একা ডেকে নারী জাতিয় গালিগালাজ করে। সেটা অনেক আগের ঘটনা হলেও সে এখনো আমাকে নানাভাবে মানহানি করতেসে বিভিন্ন জনের কাছে বিভিন্ন কথা বলে। আর এই লোক কুমিল্লার হয়ে কুমিল্লার ছাত্র কল্যাণের তার ছেলেমেয়ের বয়সী স্টুডেন্টদের মাঝে কী পরিমাণ প্যাঁচ ইচ্ছা করে লাগায় সেটা কুমিল্লার কারো সৎসাহস থাকলে সে স্বীকার করবে। এই লোক আমাকে আম্মানের অভিযোগ এর প্রেক্ষিতে ৭ বার প্রক্টর অফিসে ডাকায়…।’

এই শিক্ষার্থী সহকারি প্রক্টর সম্পর্কে আরও লিখেছেন, ‘তিনি বলেছেন, তোরে যদি এখন আমার জুতা দিয়ে মারতে মারতে তোর ছাল তুলি তোরে এখন কে বাঁচাবে? ” আফসোস এই লোক নাকি ঢাবির খুব প্রমিনেন্ট ছাত্রনেতা ছিলো। একবার জেল খেটেও সে এখন জগন্নাথের প্রক্টর।’

Tags: জগন্নাথ বিশ্ববিদ্যালয়
Previous Post

এফডিসিতে এসে আবেগি হলেন চিত্র নায়িকা সুচরিতা

Next Post

ব্যাটারির পানি দিয়ে ইফতার করে ৪ জন হাসপাতালে

Next Post
হাসপাতালে চিকিৎসাধীন চারজন রোগী, একজন বৃদ্ধা ও একজন শিশু. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটারির পানি দিয়ে ইফতার করে ৪ জন হাসপাতালে

রোনালদো গোল উদযাপন, ফুটবল ম্যাচ, আল নাসের. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদোর গোলের অর্ধশতক, জিতল আল নাসেরও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT