চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে বাপ্পার ‘সারপ্রাইজ’ এ মুগ্ধ কোনাল!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:59 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
বাংলাদেশি শিল্পীদের অনলাইন পারফরম্যান্সের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার কয়েকজন শিল্পীকে নিয়ে তার সুর ও সংগীতে নতুন একটি প্রজেক্ট করছেন। সেই প্রজেক্টে ধারাবাহিকভাবে প্রকাশিত হবে বেশ কিছু গান। বাপ্পা মজুমদার তার এই প্রজেক্টের নাম দিয়েছেন ‘বিউটিফুল ভয়েসেজ’।

এর সিজন ওয়ানের গান প্রকাশ করলেন বাপ্পা মজুমদার তার নিজস্ব ইউটিউব প্লাটফর্মে। তবে মজার ব্যাপার হলো এই প্রজেক্টে কণ্ঠশিল্পী কোনালের গাওয়া গানটি বাপ্পা মজুমদার কোনালের জন্মদিনে সারপ্রাইজ হিসেবে প্রকাশ করেন!

লিরিক্যাল ভিডিওর এই গানটির শিরোনাম ‘বসন্ত চলে যায়’। শাহান কবন্ধের লেখা ভিন্নধর্মী এই গানটি সংগীত পরিচালকের একটি নিরীক্ষাধর্মী প্রয়াস।

এর আগে বাপ্পা মজুমদার ও কোনাল জুটির একাধিক গান দর্শকরা পছন্দ করেছেন। বিশেষ করে ‘ঘুম জড়ানো’ গানটি শ্রোতাদের চাহিদার শীর্ষে।

বাপ্পা মজুমদারের নতুন গান প্রসঙ্গে কোনাল বলেন, ‘গানটি ভয়েস দেবার পর থেকেই আমি অপেক্ষায় ছিলাম। কবে গানটি মুক্তি পাবে। এমন দারুণ একটি প্রজেক্টে অংশ নিতে পেরে সত্যিই ভাল লাগছে। আর বাপ্পা দার কম্পোজিশন নিয়ে কিছু বলার নেই, মুগ্ধতা ছাড়া।’

চ্যানেল আই সেরা কণ্ঠের এই শিল্পী বলেন, কিছু কিছু গান থাকে নিজের ক্যারিয়ারের অন্যতম প্রাপ্তিযোগ হিসেবে থেকে যায়, এই গানটিও তেমনই। তবে আমার জন্মদিন উপলক্ষে দাদা এভাবে আমাকে চমক দেবে সত্যিই বুঝিনি। দর্শক শ্রোতাদের গানটি শোনার এবং মূল্যবান মতামত দেবার অনুরোধ জানাবো। এমন আরো কিছু কাজ করে যেতে চাই।

Tags: ইউটিউবকোনালগীতিকারপ্লাটফর্মবাপ্পা মজুমদারলিড বিনোদনসংগীতসারপ্রাইজসুরকারসেরা কণ্ঠসেরাকণ্ঠ
Previous Post

মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে যেভাবে লড়াই করছে পিডিএফ

Next Post

করোনায় মৃত্যু না কমলেও শনাক্ত কিছুটা কম

Next Post
বাংলাদেশে করোনাভাইরাস টিকা কার্যক্রমের ছবি, স্বাস্থ্যকর্মী ও মানুষ টিকা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মৃত্যু না কমলেও শনাক্ত কিছুটা কম

চাঁদপুরে ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে কর্মকর্তারা।. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT