চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জন্মদিনের আনুষ্ঠানিকতা পছন্দ করি না’

জাকিয়া আক্তার by জাকিয়া আক্তার
1:51 অপরাহ্ন 09, আগস্ট 2016
in বিনোদন
A A

বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের আজ জন্মদিন। ৭৫’এ পা দেয়া চিরসবুজ এ মানুষটি অত্যন্ত সাদামাটা জীবন-যাপন করতে পছন্দ করেন। আর সে কারণে জন্মদিনের আনুষ্ঠানিকতা পছন্দ করেন না তিনি। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, আমার কাছে জন্মদিন বলে বিশেষ কোনো দিন নেই, এ দিনটি যেকোনো দিনের মত লাগে। তবে কাছের মানুষ, পরিবার, বন্ধু-বান্ধব চায় বিশেষভাবে দিনটি উদযাপন করতে।

জন্মদিন ঘিরে কাছের মানুষের পরিকল্পনা সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন, আজও আমি সারাদিনের মত কাজে নিয়ে ব্যস্ত থাকব। সকালে দু’টো চ্যানেলে লাইভ অনুষ্ঠানে যোগ দিব। এরপর অফিসে যাব। সেখানে সবাই কেক কাটবে। আমার একমাত্র নাতনী নাভনী অত্রি নিজের হাতে একটি কেক তৈরি করেছে সেটিও কাটব। এরপর বিকেলে মন্ত্রণালয়ে যাব। বিকেলে তিন মন্ত্রীর সঙ্গে জঙ্গিবাদ বিরোধী নিয়ে আমি একটি বক্তৃতা উপস্থাপন করব। এরপর সন্ধ্যায় আমার প্রিয় স্থান থিয়েটারের ছেলেদের সঙ্গে কাটব।

সমাজ থেকে জঙ্গিবাদ দূর করতে সংস্কৃতি কতটুকু সাহায্য করবে এমন প্রশ্নে রামেন্দু মজুমদার বলেন, জঙ্গিবাদ দূর করতে সংস্কৃতি বড় শক্তি হিসেবে কাজ করে। এ দেশের তরুণদের এগিয়ে আসতে হবে জঙ্গিবাদের বিরুদ্ধে। এখন বাংলাদেশে দরকার সাংস্কৃতিক পুনর্জাগরণ। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে ও পরিবারের মধ্যে অসাম্প্রদায়িক সংস্কৃতির চর্চা ও প্রসার ঘটাতে পারলে এ দেশে জঙ্গিবাদ শিকড় গাড়তে পারবে না।

তবে জন্মদিনের স্মৃতি বলতে জীবনসঙ্গী ফেরদৌসী মজুমদারের আয়োজনে মুগ্ধ হয়েছিলেন রামেন্দু মজুমদার। বলেন, বছর দুই আগে ফেরদৌসী কোনো কিছু না বলে বিশাল এক আয়োজন করেছিলেন। সেটা আমাকে অবাক করেছিল।

আসলে পুরো এ জীবনে আমার স্ত্রী ও মেয়ের ভূমিকা অনেক। তারাই আমাকে বাধ্য করেছেন সৎ পথে থাকার জন্য। ভালো কিছু করার জন্য।

Tags: রামেন্দু মজুমদার
Previous Post

পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি

Next Post

ভক্তদের জন্য সাকিবের শুভেচ্ছা বার্তা (ভিডিও)

Next Post

ভক্তদের জন্য সাকিবের শুভেচ্ছা বার্তা (ভিডিও)

সম্পর্ক ‘ঠিক করতে’ পুতিন-এরদোগান বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT