চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনি ডেপের সঙ্গে প্রেম, প্রশ্নে নিরব ক্যামিলি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:57 অপরাহ্ন 23, মে 2022
in বিনোদন
A A
জনি ডেপের সঙ্গে প্রেমের মুহূর্তের ছবি, উচ্ছ্বাস প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

হলিউডের প্রাক্তন তারকা দম্পতি জনি ডেপ এবং অ্যাম্বার হার্ডের মানহানির মামলা এখন নতুন করে আলোচনায়। তার মাঝেই গুঞ্জন রটেছে হলিউড অভিনেতা জনি ডেপ তার অ্যাটর্নি ক্যামিলি ভাসকুয়েজের সঙ্গে প্রেম করছেন। সম্প্রতি ক্যামিলিকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করায় কৌশলে এড়িয়ে গিয়েছেন তিনি।

জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের মামলার শুনানি চলছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই বিচার প্রক্রিয়ার বেশ কিছু ভিডিও। সেখানে মামলার এক আইনজীবী ক্যামিলি ভাসকুয়েজের সঙ্গে জনি ডেপের আচরণ ও চোখের ভাষা দেখে অনেকেই মনে করছেন প্রেম করছেন তারা। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমেও চলছে চর্চা।

সম্প্রতি টিএমজেড-এ একটি ভিডিও প্রকাশ পেয়েছে যেখানে দেখা গেছে ক্যামিলি এবং জনির পক্ষের অন্য আইনজীবীরা শুনানি শেষে আদালত থেকে বের হচ্ছেন। তখন ক্যামিলিকে এক পাপারাজ্জি জিজ্ঞেস করেন, ‘লোকে জানতে চায়, আপনি কি জনি ডেপের সঙ্গে প্রেম করছেন?’

উত্তরে ক্যামিলি হেসে প্রশ্ন এড়িয়ে সামনে হেঁটে চলে যান। তবুও পিছু ছাড়েন না পাপারাজ্জি। ক্যামিলিকে আবারও জিজ্ঞেস করা হয়, ‘ইন্টারনেটে চর্চা চলছে। আপনি কি হ্যাঁ অথবা না বলে উত্তর দেবেন?’ এই প্রশ্নের উত্তরেও নীরব থাকেন ক্যামিলি এবং হেঁটে আরও এগিয়ে যান।

জনির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন তার প্রাক্তন স্ত্রী। অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন জনি। অভিনেতা মিথ্যে বলছেন দাবি করে পাল্টা মামলা করেন অ্যাম্বারও। এই জোড়া মামলার শুনানিতে কাদা ছোড়াছুড়ি দেখছে আদালত। দু’পক্ষের ভক্তরাও বিষয়টি নিয়ে আলোচনা করছে সামাজিকমাধ্যমে।

Tags: অ্যাম্বার হার্ডক্যামিলি ভাসকুয়েজজনি ডেপলিড বিনোদন
Previous Post

‘ইনসেপটার লিনাট্যাব-ই ডায়াবেটিস চিকিৎসায় যুগান্তকারী ভূমিকা রাখবে’

Next Post

চীন থেকে চোরাইপথে আসা ১৬৮টি ওয়াকিটকি জব্দ

Next Post
বিভিন্ন রেডিও ট্রান্সমিটার ও রিসিভার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চীন থেকে চোরাইপথে আসা ১৬৮টি ওয়াকিটকি জব্দ

ডলার ব্যাংকনোটের বিশাল সংগ্রহ, অর্থনৈতিক পরিস্থিতির প্রতিফলন. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও ঊর্ধ্বমুখী ডলার!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT