চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনসাধারণের জিম্মি দশার মুক্তি কোথায়?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
5:17 অপরাহ্ন 05, নভেম্বর 2021
in সম্পাদকীয়
A A
জনসাধারণের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আকস্মিক জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে জনমানসে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। ডিজেল নির্ভর পরিবহনগুলো আজ থেকে ধর্মঘটে গেছে। এতে সাধারণ মানুষ পড়েছে বিপাকে। বিশেষজ্ঞ মহলের মতে ডিজেলের দামের কারণে দ্রব্যমূল্য বেড়ে যাবে। কারণ চাষাবাদসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অধিকাংশ উৎপাদন ডিজেলচালিত যন্ত্রের ওপর নির্ভরশীল।

চ্যানেল আই অনলাইনের এক সংবাদে জানা যায়: জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ শুক্রবার সকাল থেকে ঢাকায় বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মালিকদের সংগঠন। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন সাতটি সরকারি কলেজের ভর্তি পরীক্ষা ছিল। এছাড়াও ছিল ১৯ প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষা। পরিবহন সঙ্কটে ভোগান্তিতে লাখ পরীক্ষার্থী আর চাকরিপ্রার্থী। সকাল থেকে ঢাকার ফার্মগেট, শাহবাগ, মহাখালী, মালিবাগ, মৌচাক, নতুনবাজারসহ বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে বিআরটিসি, ভাড়ায় চালিত সিএনজি, লেগুনা, রিক্সা এবং নিজস্ব পরিবহন ছাড়া আরও তেমন কোন গণপরিবহণ চলছে না। বাস মালিক সমিতি জানিয়েছে, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তারা সারাদেশে বাস চলাচল বন্ধ রেখেছে।

বৃহস্পতিবার পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ্‌ জানান: ভোক্তা পর্যায়ে লিটার প্রতি জ্বালানি তেলের দাম ১৫ টাকা বৃদ্ধি পেলে গণপরিবহন চালানো সম্ভব হবে না। ডিজেলের মূল্য ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছে এবং গত বৃহস্পতিবার থেকে এই দাম কার্যকর হয়েছে। জ্বালানি বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম বেশি হওয়ায় বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশন-বিপিসি, ডিজেলে লিটার প্রতি ১৩ টাকা ১ পয়সা এবং ফার্নেস অয়েলে ৬ টাকা ২১ পয়সা কম দামে বিক্রি করছে। এতে প্রতিদিন প্রায় ২০ কোটি টাকা লোকসান হচ্ছে। অক্টোবর মাসে সব মিলে ২৬ কোটি ৭১ লাখ টাকা লোকসান হয়েছে। এর আগে ২০১৬’র ২৪ এপ্রিল জ্বালানি তেলের দাম কমিয়ে সমন্বয় করা হয়েছিল।

তবে সরকারের পক্ষ থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ধর্মঘট প্রত্যাহার করে নিতে। আমরা মনে করি এভাবে ভাসা ভাসা কথাবার্তায় এই জটিল পরিস্থিতির অবসান হবে না। সরকারের এই মুহূর্তে দরকার অতি দ্রুত এই খাত সংশ্লিষ্টদের সঙ্গে বসে একটি ফলপ্রসূ সিদ্ধান্ত নেয়া এবং তা কার্যকর করা।

আমরা আশা করছি সরকার এই সংকট উত্তরণে দ্রুত পদক্ষেপ নেবে। কারণ এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে দেশের আপামর জনসাধারণের জীবনযাপন জড়িত। গণপরিবহন পণ্য পরিবহন দ্রুত শুরু করা কিংবা ডিজেলের দাম নিয়ে ত্বরিত সিদ্ধান্তই পারে এই সংকট থেকে আমাদের পরিত্রাণ দিতে।

Tags: গণ পরিবহনডিজেলপণ্য পরিবহনমূল্য বৃদ্ধিসম্পাদকীয়
Previous Post

ভূঞাপুর পাইলট বালিকা স্কুলে রশিদ ছাড়াই বাড়তি ফি আদায়

Next Post

করোনায় ঢাকা বিভাগে মৃত্যু শূন্য, শনাক্ত নেই ৩২ জেলায়

Next Post
বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি ও স্বাস্থ্যবিধি অনুসরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় ঢাকা বিভাগে মৃত্যু শূন্য, শনাক্ত নেই ৩২ জেলায়

অভিনেতা আরিয়ানকে নিয়ে মিডিয়া ও পুলিশ সদস্যদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে আবারও এনসিবির দপ্তরে আরিয়ান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT