চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনসম্মুখে কথা বলার ভয় দূর করতে যা করা দরকার

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
11:55 পূর্বাহ্ন 30, অক্টোবর 2016
in লাইফস্টাইল
A A

হয়তো কোনো প্রেজেন্টেশন অথবা কোনো সেমিনার বা অন্য কোনো আলোচনা অনুষ্ঠান। সবার সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখতে হবে আপনাকে। এমন পরিস্থিতিতে কখনো কি খুব ভয় পেয়েছেন? তাহলে লেখাটা আপনার জন্য।

ওয়াশিংটনে পাবলিক স্পিকিং অ্যান্ড প্রেজেন্টেশনের শিক্ষক অ্যালিসন শাপিরার মতে, অনেক মানুষের সামনে কথা বলার সময় ভয় পাওয়া স্বাভাবিক একটি বিষয়। কিন্তু ভয় যে পেতেই হবে এমন কোনো কথা নেই।

তিনি বলেন,  ‘আপনি কোথা থেকে এসেছেন, আপনার বয়স কত বা আপনি আপনার ক্যারিয়ারের কোন পর্যায়ে আছেন – এ বিষয়গুলোতে কিছুই আসে যায় না। আমাদের প্রত্যেকেরই উচিৎ পাবলিক স্পিকিংয়ের (জনসমক্ষে কথা বলা) অভ্যাস গড়ে তোলা।’

অ্যালিসন শাপিরা জানান, বক্তব্য দেয়ার আগে আমাদের উচিৎ নিজেকে তিনটি প্রশ্ন করা:
১. আমার শ্রোতা কে?
২. আমার কথা বলার উদ্দেশ্য কী?
৩. আমিই কেন কথা বলব?

কথা বলার মধ্য দিয়ে আমি কী উদ্দেশ্য সাধন করতে চাই তা জানা থাকলে আমার বক্তব্য অর্থপূর্ণ হবে, ঠিক বার্তাটিই বের হবে মুখ দিয়ে। শ্রোতার সম্পর্কে ধারণা থাকলে আমি আগে থেকেই বুঝতে পারব আমি কোন কথাটা কীভাবে বললে শ্রোতারা সেটা আমার মতো করে গ্রহণ করবেন।

public-speakingএক্ষেত্রে বক্তা নিচের মতো করে নিজের প্রাসঙ্গিক অভিজ্ঞতা ও চিন্তাধারার পাশাপাশি কথার মধ্যে গল্প বা উদাহরণ জুড়ে দিয়ে বক্তব্যকে আরও আকর্ষণীয় এবং বাস্তবসম্মত করে তুলতে পারেন। নিজের অভিজ্ঞতা যোগ করলে কথাগুলো শ্রোতার কাছে আরও বিশ্বাসযোগ্য হয়।

বক্তব্যকে গোছানোর জন্য আপনার কথার মূল বিষয়টিকে চিহ্নিত করুন। তারপর সেদিকে গুরুত্ব দিন। এতে আপনার বক্তব্য আর বেশি শক্তিশালী হবে। এক্ষেত্রে মূল পয়েন্টটি লিখে তার সঙ্গে সংশ্লিষ্ট করে বাকি কথাগুলো যুক্তিসঙ্গত গঠনে সাজান।

বক্তব্যের শুরু আর শেষের বাক্যগুলোও লিখে নিতে পারেন। শাপিরার মতে, কথার শুরু দিয়ে শ্রোতাকে মূল বক্তব্যের দিকে এগিয়ে নেয়া যায়। অন্যদিকে শেষটুকু আকর্ণীয় ও বিষয়নির্ভর করলে মূল বার্তাটি সবার মনে গেঁথে যায়।

শ্রোতার আকর্ষণ ধরে রাখতে বক্তব্য সংক্ষেপ রাখুন। প্ররিস্থিতি ও বিষয় অনুযায়ী অনেক সময়ই দু’মিনিটেরও কম সময়ে দৃড় বক্তব্য রাখা সম্ভব বলে মনে করেন শাপিরা।

বাস্তবে বক্তব্য রাখার অন্তত এক সপ্তাহ আগে থেকে কী বলবেন তা ঠিক করে জোরে জোরে অনুশীলন করতে থাকুন। যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি আপনার কথাগুলো স্বাভাবিক ও সাবলীল মনে হবে।

এবার আসি আসল দিনের কথায়। সবার সামনে কথা বলার সময় তিনটি অবাচনিক যোগাযোগ কৌশলের দিকে খেয়াল রাখতে বলেছেন শাপিরা:
১. শ্রোতাদের চোখে চোখ রেখে কথা বলুন।
২. কথার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অঙ্গভঙ্গি ও মুখভঙ্গি ধরে রাখুন এবং সে অনুযায়ী হাত নাড়ান।
৩. কথা বলার ধরণ এমন রাখুন যেন আপনার অনুভূতি তার মধ্য দিয়ে প্রকাশ পায়।

সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি মনে রাখুন: আপনি পারফেক্ট স্পিচ দেবেন এটা কেউ আশা করছে না। ভুলত্রুটি হতেই পারে। মূল বিষয় হলো আপনার বক্তব্য যেন শ্রোতার কাছে বিশ্বাসযোগ্য ও আকর্ষণীয় মনে হয় এবং তারা যেন নিজের সঙ্গে কথাগুলোকে মিলিয়ে নিতে পারেন। তাহলেই আপনি সফল হবেন পাবলিক স্পিকিংয়ে।

Tags: লাইফস্টাইল
Previous Post

প্রিয়াঙ্কার ১০০ কোটি টাকার স্বপ্নের বাড়ি

Next Post

শিশু এলার কান্নায় ফেসবুক-ইউটিউবে তোলপাড়

Next Post

শিশু এলার কান্নায় ফেসবুক-ইউটিউবে তোলপাড়

একবছরের জন্য নিষিদ্ধ হলেন প্রসূন আজাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT