চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনসভা করার অনুমতি দিন: রিজভী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:53 অপরাহ্ন 11, মার্চ 2018
in রাজনীতি
A A

“রাশেদ খান মেনন, এরশাদের কয়টা জনগণ আছে? তারা যদি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি পায় জনগণের প্রিয় দল বিএনপি কেন পাবে না? অনেক দল তো কিছু টোকাই টোকাটুকি করে এনে সমাবেশের অনুমতি পায়! শুধু বিএনপিকে সমাবেশের অনুমতি দিতে সমস্যা কেন? অনুমতি দিন। আগামীকাল জনসভা করবো”।

এভাবেই সোমবার জনসভা করার অনুমতির দাবি জানালেন বিএনপির মুখপাত্র এবং দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, গতকাল খুলনায় জনসভা করেছে বিএনপি। সেখানে তো কোন নাশকতা হয়নি। তাহলে এখানে কিসের ভয়? আসলে আওয়ামী লীগ বিরোধী দলকে সমাবেশের সুযোগ দিতে চায় না। জনসমাগমকে তারা ভয় পায়, বিএনপিকে ভয় পায়।

রোববার বিকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আমরা অনেকদিন আগে থেকে ১২ মার্চ জনসভার অনুমতি চেয়েছি। কিন্তু আজ ৪টা পর্যন্ত কোন কিছু জানায়নি পুলিশ। রাত ৮/৯টায় অনুমতি দিলেও আমরা জনসভা করতে পারবো। বিএনপি জনসভার প্রস্তুতি নিয়েছে।

রিজভী এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে বলেন, ওবায়দুল কাদেরের গণতন্ত্র হলো নির্যাতন আর বিভৎসতার গণতন্ত্র। দেশে আওয়ামী লীগের গণতন্ত্রের সংকট নেই। কিন্তু প্রকৃত গণতন্ত্রের সংকট আছে। আওয়ামী গণতন্ত্র থেকে দেশের মানুষ মুক্তি চায়। শেখ হাসিনার শাসন অন্ধকার শাসন। এ শাসন থেকে মুক্তি পেতে চায় জনগণ।

রিজভী বলেন, ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় যেতে বিএনপি বিদেশের সাথে সমঝোতা করছে। তার এ বক্তব্য স্ববিরোধী। একথা বলার পরই আওয়ামী লীগের শীর্ষ নেতারা পার্শ্ববর্তী দেশে যাচ্ছেন মন জয় করতে। আওয়ামী লীগ আবারও বিদেশের মন জয় করে অবৈধভাবে ক্ষমতায় যেতে চায়। কিন্তু সে আশা পূরণ হবে না।

Tags: বিএনপিরুহুল কবির রিজভীসমাবেশ
Previous Post

শর্ত পূরণ না করা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

Next Post

রাবাদার মুখ চলছেই, বাড়ছে জরিমানা-নিষেধাজ্ঞাও

Next Post

রাবাদার মুখ চলছেই, বাড়ছে জরিমানা-নিষেধাজ্ঞাও

‘প্রতিবাদ বা ভালোবাসা কোনটাই যেন এ শহরে নেই’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT