চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনবিচ্ছিন্ন ‘কৌশল’ কাজে লাগে না

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:03 অপরাহ্ন 30, এপ্রিল 2019
in সম্পাদকীয়
A A

বলতে গেলে একেবারে শেষ মুহূর্তে শপথ নিতে হলো বিএনপির চার সংসদ সদস্যকে। যদিও একদিন আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নেয়ার ‘অপরাধে’ বিএনপি থেকে বহিস্কার করা হয় ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমানকে। আর এ কারণেই প্রচণ্ড গরমের মধ্যেও দেশের ‘ঠান্ডা’ রাজনীতি হঠাৎই উত্তপ্ত হয়ে উঠেছে।

রাজনীতির মাঠে এখন আলোচনার প্রধান ইস্যু বিএনপির নির্বাচিত সদস্যদের শপথ। বিশেষ করে শপথে ‘এক যাত্রায় ভিন্ন ফল’ নিয়ে সেই আলোচনায় অসংখ্য শাখা-প্রশাখা গজিয়ে এখন বিরাট আকার ধারণ করেছে। শপথ নেয়ায় বিএনপির পক্ষ থেকে একদিকে একজনকে বহিস্কার করে শাস্তি দেয়া হয়েছে। আবার অন্যদিকে ‘দলীয় কৌশল’ বলে চার জনের শপথের বৈধতা দেওয়া হচ্ছে।

শুধু তাই নয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার উল্টোপথে হেঁটে বলছেন, অন্যরা শপথ নিলেও তিনি নিচ্ছেন না। তার যুক্তি, ‘কৌশলের অংশ’ হিসেবেই দলীয় সিদ্ধান্তে শপথ নেয়া থেকে বিরত থাকছেন তিনি। তার এ কথার মানে দাঁড়াচ্ছে, বিএনপির নেওয়া সব সিদ্ধান্তই আসলে ‘কৌশল’। সেটার ফলাফল যাইহোক না কেন!

কিন্তু শুধু কি কৌশলের দোহাই দিয়ে সব সিদ্ধান্তকে বৈধতা দেয়া যায়? একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও আমরা দেখেছি, যে বিএনপি কথায় কথায় বলতো, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাবে না তারা। কিন্তু আগের দফায় বর্জনের পর এবার জাতীয় ঐক্যফ্রন্টের ঘাড়ে চেপে নির্বাচনে অংশ নেয় দলটি। সেখানেও ‘আন্দোলনের কৌশলের’ কথা বলেই মুখ রক্ষা করেছিল বিএনপি।

আমরা জানি, নির্বাচনে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট যে ৮টি আসনে পেয়েছিল, তার ৬টি বিএনপির। যদিও নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ এনে তা বাতিল করে নতুন নির্বাচনের দাবি করে ঐক্যফ্রন্ট। এমনকি নির্বাচিত সদস্যরা শপথ নেবে না বলেও সিদ্ধান্ত জানিয়েছিল। যদিও একমাত্র মির্জা ফখরুল ছাড়া তাদের সবাই এখন সংসদে।

তাহলে বিএনপি কি তাদের ‘রাজনৈতিক ভুল’ সংশোধনের পথে যাত্রা করলো? সংসদে গিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে আনুষ্ঠানিক বৈধতা দিলো? অবশ্য ঘুরিয়ে হলেও তা স্বীকার করে নিয়েছেন বিএনপি মহাসচিব। তার মতে, ‘এখন বিশ্ব রাজনীতিতে যে ধারা চলছে, তাতে সব সিদ্ধান্ত একেবারে চূড়ান্ত হয়ে থাকবে, স্থবির হয়ে থাকবে- এটা সব সময় সঠিক নয়।’

আমরা মনে করি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ রাজনৈতিক উপলব্ধি সঠিক। পৃথিবীর সব রাজনৈতিক দলেরই উদ্দেশ্য ক্ষমতা কেন্দ্রীক। সেই উদ্দেশ্য পূরণে নানা কৌশল থাকবে সেটাই স্বাভাবিক। তবে তাতে জনসমর্থন থাকতে হয়। জনবিচ্ছিন্ন কোনো কোনো কৌশল যে কাজে আসে না, তার বড় প্রমাণ বিএনপি। নিশ্চয়ই বিএনপির তার অতীত ভুল থেকে শিক্ষা নেবে।

Tags: একাদশ জাতীয় সংসদ নির্বাচনবিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীরশপথ
Previous Post

শঙ্কা মুক্ত এটিএম শামসুজ্জামান

Next Post

রাঘব-বোয়ালরা ব্যাংক লুট করলেও ব্যবস্থা নেয়া হচ্ছে না: হাইকোর্ট

Next Post
বাংলাদেশ ব্যাংক-৬১৫ কোটি টাকা ফেরতের রায় স্থগিত

রাঘব-বোয়ালরা ব্যাংক লুট করলেও ব্যবস্থা নেয়া হচ্ছে না: হাইকোর্ট

নিজেদের গোলেই ডুবল আবাহনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT