চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনদুর্ভোগ ইস্যু ধামাচাপা দিতেই গণজাগরণ মঞ্চের ওপর হামলা

সাখাওয়াত আল আমিন by সাখাওয়াত আল আমিন
7:09 অপরাহ্ন 20, আগস্ট 2017
in বাংলাদেশ
A A
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ইমরান এইচ সরকার।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ইমরান এইচ সরকার।

সরকার ও প্রশাসনের ইন্ধনে জনদুর্ভোগ ইস্যু ধাপাচাপা দিতেই গণজাগরণ মঞ্চের ওপর উপর্যুপরি হামলা করা হচ্ছে বলে দাবি করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

লিখিত বক্তব্যে ইমরান বলেন, ‘জনদুর্ভোগ থেকে মানুষের দৃষ্টি সরাতে পুরো ব্যাপারটিকে অপরাপর ইস্যুগুলোর মতোই ধামাচাপা দিতে ও গণজাগরণ মঞ্চের আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই সরকার এসব হামলা মামলা অব্যাহত রেখেছে।’

ইমরান এইচ সরকার বলেন, ‘পুলিশের নাকের ডগায় উপর্যুপরি এই হামলার পরেও সরকার বা প্রশাসনের তরফ থেকে কোন পদক্ষেপ না নেয়া নিশ্চিতভাবেই প্রমাণ করে এই ধারাবাহিক হামলার পেছনে সরকারের ইন্ধন ও যোগসাজশ রয়েছে।’

ত্রাণ কার্যক্রম নিয়ে শাহবাগে আয়োজিত মঞ্চের এক সমাবেশে বৃহস্পতিবার হামলার পরেরদিনও একই এলাকায় হামলার শিকার হন ইমরান ও তার কয়েকজন সহযোগী। দুই দিনের হামলায় মোট ১৩ জন কর্মী আহত হয়েছেন বলে দাবি ইমরানের।

ত্রাণ কার্যক্রমে এ ধরণের বাধা দুর্যোগ মোকাবেলায় বাঙালির চিরায়ত অংশীদারিত্ব প্রবণতাকে হুমকির মুখে ঠেলে দেবে বলে আশঙ্কা প্রকাশ করেন ডা. ইরমান এইচ সরকার।

এছাড়া বন্যা মোকাবেলায় সরকারি যে ব্যবস্থাপনা দৃশ্যমান তা কেবল হতাশাজনকই নয়, বানভাসি নিরাশ্রয় মানুষের প্রতি এক নির্মম তামাশার নজির বলেও মন্তব্য করেন তিনি।

‘হামলা-মামলায় গণজাগরণের গতিরোধের চেষ্টা: পরিস্থিতি পর্যালোচনা ও আমাদের বক্তব্য’ শীর্ষক এ সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যাপক অজয় রায়, মানবাধিকার কর্মী খুশি কবির, ছাত্র ইউনিয়ন সভাপতি জিএম জিলানি শুভ প্রমুখ।

Previous Post

ফটোগ্রাফারদের মিলনমেলায় পালিত হলো বিশ্ব আলোকচিত্র দিবস

Next Post

মুমিনুল বাদ পড়বেন, জানতেন না নাজমুল

Next Post
ফাইল ছবি

মুমিনুল বাদ পড়বেন, জানতেন না নাজমুল

বালি দিয়ে বানানো প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের ভাস্কর্য।

জাপানে বালি শিল্পের জাদুঘর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT