চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জননিরাপত্তায় সঠিকভাবে দায়িত্ব পালনে পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:47 অপরাহ্ন 06, জানুয়ারি 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A

পুলিশকে জনতার হতে হবে উল্লেখ করে পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ যেন পুলিশের ওপর আস্থা-বিশ্বাস রাখতে পারে। তাই জনগণের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী যাতে তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে তা নিশ্চিত করতে হবে।

সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন,যারা মানুষকে নিরাপত্তা দেবে তাদের নিরাপত্তা যদি সহজ না হয়, তাহলে জনগণের নিরাপত্তা দেবে কিভাবে? তাই আমরা প্রতিটি থানায় পদ সংখ্যা বৃদ্ধি করেছি, অফিসারের সংখ্যা বৃদ্ধি করেছি এবং আমরা সরকারে এসেই কিন্তু পুলিশের বাজেট বৃদ্ধি করেছি। পুলিশ রেশনও বাড়িয়ে দিয়েছি। আমরা এবার একটানা রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পেয়েছি, সেজন্য আমাদের পরিকল্পনা মাফিক অর্থনীতিকে আমরা শক্তিশালী করতে পেরেছি। আমাদের বাজেট সাত থেকে আট গুণ বাড়াতে পেরেছি। প্রতিটা প্রতিষ্ঠানকে যুগোপযোগী করে সাজাতে পেরেছি। আমরা যদি দীর্ঘমেয়েদী ক্ষমতায় না থাকতাম তাহলে হয়ত এটা করা সম্ভব ছিল না।

মানুষের নিরাপত্তায় পুলিশের দায়িত্বের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, আমরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। তাই আইনশৃঙ্খলা বাহিনী যাতে নিজেদের দায়িত্ব পালন করতে পারে সেই বিষয়ে নজর দিচ্ছি।

পুলিশে দক্ষ জনবলের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, পুলিশ কাঠামো সংস্কার পিরামিড আকারেই হয়। পুলিশের সংখ্যা বৃদ্ধি করেছি। স্টাফ কলেজ আমরা তৈরি করে দিয়েছি। ডিজিটাল যুগে ক্রাইমের প্রবণতা পাল্টায়, সেজন্য তার সঙ্গে তাল মিলিয়ে সে অনুযায়ী ট্রেনিং করা জরুরি।আমরা ট্রেনিং ইনস্টিটিউটের ভাতা বৃদ্ধি করেছি। ট্রেনিং  ইনস্টিটিউটে দক্ষ লোকদের দেওয়া হয়। এমনকি দুর্নীতি দমন কমিশনে নারী পুলিশ দেওয়া হয়েছে।

পুলিশ বাহিনী নিয়ে প্রধানমন্ত্রী তার ভবিষ্যত পদক্ষেপ জানিয়ে বলেন, পুলিশের জন্য একটা মেডিক্যাল কোর করা প্রয়োজন। আলাদা নিজিস্ব একটা ইউনিট। আমরা পুলিশের স্বাস্থ্যের জন্য এসকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

Tags: পুলিশ সপ্তাহপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

ইরাকে বিদেশি সেনা প্রত্যাহারের প্রস্তাব পাস, জবাবে অর্থ চাইলেন ট্রাম্প

Next Post

টাঙ্গাইলে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলায় সৌদিতে প্রতিবাদ সমাবেশ

Next Post

টাঙ্গাইলে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলায় সৌদিতে প্রতিবাদ সমাবেশ

ধর্ষণের প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT