চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণের নিরাপত্তার স্বার্থেই ফেসবুক বন্ধ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:33 পূর্বাহ্ন 08, ডিসেম্বর 2015
in বাংলাদেশ
A A

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিবাদ নিয়ে দেশি-বিদেশী ষড়যন্ত্র হলেও সরকার সন্ত্রাসের বিরুদ্ধে অটল। দেশের জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থেই ফেসবুক বন্ধ আছে। নির্বাচন কমিশন স্বাধীনভাবেই তাদের ভূমিকা পালন করছে। সরকার তাদের কার্যক্রমের ওপর কোনো প্রভাব বিস্তার করছে না।

আজ মঙ্গলবার দুপুরে ফেনী সার্কিট হাউজে দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে মত-বিনিময়কালে আসন্ন পৌর নির্বাচনে কমিশনের ভূমিকার পাশাপাশি দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ও জঙ্গিবাদ নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারও রক্ত চক্ষুকে ভয় করেন না। তিনি দক্ষ, দূরদর্শী ও দেশপ্রেমিক। দেশের কল্যাণই তাঁর কাছে গুরুত্বপূর্ণ।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, বাংলাদেশ-পৃথিবীর অন্য যে কোনো দেশের চাইতে নিরাপদ। এদেশে জঙ্গি, মৌলবাদীদের আধিপত্য খুব সামান্য। বিশ্বের নিরাপদ রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৫ তম।

এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক খুলে দেওয়ার ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার যখন নিরাপদ মনে করবে তখনই ফেসবুক খুলে দেবে। দেশের মানুষের জান-মালের নিরাপত্তার জন্য এটি বন্ধ করা হয়েছে এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি অনেক ভালো আছে, দেশের নিরাপত্তাবাহিনী যথাসাধ্য কাজ করছে। তাই এসব নিয়ে আতঙ্কিত, উৎকণ্ঠিত হওয়ার সুযোগ নেই। কিছু ঘটনা ঘটলেও সেসব ক্ষেত্রে দোষীদের আইনের আওতায় আনা হয়েছে। একটি বিশেষ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ করা হয়েছে। সার্বিক নিরাপত্তার স্বার্থেই এটা করা হয়েছিলো। ফেসবুকের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা যখন মনে করবো এটার ওপর নিষেধাজ্ঞা উঠিয়ে দেয়ার সময় হয়েছে তখনই উঠিয়ে দেবো’।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী -২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, জেলা প্রশাসক হুমায়ুন কবির খন্দকার, পুলিশ সুপার রেজাউল হক, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল মজুমদার, দাগনভূঞাঁ উপজেলা চেয়্যারম্যান দিদারুল কবির রতন।

Tags: ফেসবুকস্বরাষ্ট্রমন্ত্রী
Previous Post

হারই সঙ্গী চিটাগং ভাইকিংসের

Next Post

আইপিএলে নতুন দল নিউ রাইজিং ও রাজকোট

Next Post

আইপিএলে নতুন দল নিউ রাইজিং ও রাজকোট

আইপিএলে নতুন দল নিউ রাইজিং ও রাজকোট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT