চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণের কল্যাণে কাজ করবে পুলিশ: প্রধানমন্ত্রী

তারিকুল ইসলাম মাসুম by তারিকুল ইসলাম মাসুম
5:06 পূর্বাহ্ন 11, জুন 2015
in বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীর উদ্দেশে বলেছেন, সব সময় দেশের মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। মানুষের যান-মালের নিরাপত্তা দেওয়া এবং তাদের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরিয়ে আনতে পুলিশকে দিন-রাত দায়িত্ব পালন করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে গুলশানে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের শপিং কমপ্লেক্স পুলিশ প্লাজা কনকর্ড উদ্বোধন করে তিনি বলেন,

বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় সন্ত্রাস ও দারিদ্র্যমুক্ত শান্তির দেশ হিসেবে গড়ে তোলা হবে।

শেখ হাসিনা বলেন, সারাদেশে এ পর্যন্ত দেশে যতো তান্ডব হয়েছে পুলিশ তার ক্ষমতা ব্যবহার করে জনগণের পাশে থেকে তা মোকাবিলা করেছে। বাংলাদেশকে শান্তির দেশ গড়ে তোলার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী সবসময় কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, পুলিশদের নানা সমস্যা সমাধানের জন্য সরকার কল্যাণ ফান্ড করেছে। এ ফান্ডের অর্থ দিয়ে তারা তাদের সমস্যা দূর করতে পারবে।

সন্ত্রাস ও জঙ্গিবাদের চারণভূমি ছিলো বাংলাদেশে এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার যখনি ক্ষমতায় এসেছে; দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ পুরো হাতে দমন করেছে। এক্ষেত্রে গোয়েন্দা সংস্থা সবচেয়ে বেশি অগ্রসর ছিলো বলে দেশ থেকে জঙ্গিবাদ মুক্ত হয়েছে।

তিনি আরও বলেন, সরকার কাজ করছে জনগণের কল্যাণের কথা ভেবে। সবসময় চেষ্টা করেছে দেশের মানুষের জীবন-যাপন কিভাবে স্বস্তিতে আনা যায়। আর সেইভাবেই জনগণের জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে পুলিশ বাহিনী মাঠে রয়েছে।

১২ তলা এ ভবনের প্রথম ৫ ফ্লোর শপিং কমপ্লেক্স, বাকি ৭টি ফ্লোর অফিস হিসেবে ব্যবহার হবে। ২০০০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নগদ ৫ কোটি টাকার আর্থিক অনুদানে গঠন করা হয়েছিলো বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট। এ ট্রাস্ট থেকে এখন পর্যন্ত ৫শ’ ৯৭ জন পুলিশ সদস্যকে ৫ কোটি ৩৬ লাখ ৫৩ হাজার ১শ’ ৬১ টাকার সহায়তা দেয়া হয়েছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজি শহিদুল হকসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনাবাংলাদেশ পুলিশ
Previous Post

মানবতাবিরোধী পলাতক অপরাধীদের গ্রেফতারে সমন্বিত উদ্যোগ: আইনমন্ত্রী

Next Post

বাজপেয়ির সম্মাননা স্মারক হস্তান্তর করলেন মোদি

Next Post

বাজপেয়ির সম্মাননা স্মারক হস্তান্তর করলেন মোদি

তলিয়ে যাওয়া শান্তিবাগ পরিদর্শনে মেয়র খোকন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT