চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণকে না ঠকাতে দারাজের প্রতি মেয়র আতিকের আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:38 অপরাহ্ন 20, অক্টোবর 2021
in তথ্যপ্রযুক্তি
A A
মেয়র আতিক হাসিমুখে, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজকে জনসাধারণদের প্রতারিত না করে সঠিক পন্থায় ব্যবসা করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

মঙ্গলবার ১৯ অক্টোবর রাজধানীর বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত ‘দারাজ সেলার সামিট ২০২১’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিক্রেতাদের এবং উদ্যোক্তাদের যুগান্তকারী ডিজিটাল প্রযুক্তির সাথে সংযুক্ত করার লক্ষ্যে চতুর্থবারের মতো এই সেলার সামিটের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের এটুআই প্রোগ্রামের হেড অব ইকমার্স রেজওয়ানুল হক জামি। কমপক্ষে ৮০০ জন অতিথি এবারের দারাজ সেলার সামিটে অংশগ্রহণ করেন।

মেয়র আতিক বলেন, আজকের সেলার সামিটে সকলের প্রতি আমার অনুরোধ, আপনারা জনগণকে ঠকাবেন না। ব্যবসায়ীদেরকে টেকসই ব্যবসায়িক মডেলের মাধ্যমে যথাযথ পন্থায় ব্যবসায় পরিচালনা করতে হবে।

তিনি বলেন, দারাজের মত প্ল্যাটফর্ম- যারা পণ্যের মান ও ডেলিভারির প্রশ্নে দায়বদ্ধতা দেখাতে সক্ষম, তাদেরকে সাথে নিয়েই আমাদের ই-কমার্সকে এগিয়ে নিতে হবে।

ডিএনসিসি মেয়র বলেন, সাম্প্রতিক সময়ে, বিশেষত কোভিডকালে দারাজ অত্যন্ত জনপ্রিয় একটি ডিজিটাল প্ল্যাটফর্মে রূপ নিয়েছে। যারা পণ্য ক্রয় এবং বিক্রয়ের সাথে জড়িত রয়েছেন, বাস্তবভিত্তিক এবং নৈতিক ব্যবসায় চর্চা নিশ্চিত করা আপনাদের দায়িত্ব।

দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, আয়োজনে আমাদের সম্মানিত সেলার ও অংশীজনদের প্রাণবন্ত অংশগ্রহণ আমাকে অনুপ্রাণিত করেছে। ব্যবসায়িক একতা ও সহযোগিতার মনোভাবই দারাজের প্রাণশক্তি, যা এই চতুর্থ সেলার সামিটের সফল আয়োজনের মাধ্যমে আবারো প্রমাণিত হল। আপনাদেরকে সাথে নিয়েই আমরা আগামী বছরগুলোতে আরো এগিয়ে যেতে চাই।

আধুনিক প্রযুক্তির সংযোজন ও সন্নিবেশনের মাধ্যমে ই-কমার্স পরিসরে বিক্রেতাগণ কিভাবে দারাজের অধীনে আরও সহজ এবং কার্যকরী উপায়ে তাদের ব্যবসায়িক কার্যাবলী পরিচালনা করতে পারেন – সে প্রসঙ্গে দারাজ সেলার সামিটের আলোচনায় জোর দেওয়া হয়।

সেলার সামিটে বিশ্বের সবচেয়ে বড় সেলস ক্যাম্পেইন ১১.১১ থেকে শুরু করে দারাজ অ্যাপের নতুন সব ফিচার ব্যবহার ও দারাজের অসংখ্য  উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। আড়াই কোটিরও বেশি পণ্যের সমাহার নিয়ে বর্তমানে দারাজের সাথে যুক্ত আছে ৪০ হাজার বিক্রেতা এবং সহস্রাধিক ব্র্যান্ড।

মূল আলোচনার বাইরেও আমন্ত্রিত অতিথিদের জন্য এবারের দারাজ সেলার সামিটের অন্যতম আকর্ষণ ছিল জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’-এর অনবদ্য সংগীত আয়োজন।

Tags: দারাজ বাংলাদেশ
Previous Post

ঈদে মিলাদুন্নবীর শিক্ষায় সম্প্রীতি ছড়িয়ে পড়ুক

Next Post

‘ঢাকা ড্রিম’ দর্শকেরও গল্প

Next Post
বিভিন্ন বয়সের দর্শকরা বাসে বসে গল্প শুনছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ঢাকা ড্রিম’ দর্শকেরও গল্প

আরিয়ানের জামিন না মঞ্জুর, জেল হেফাজতে পাঠানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলের জামিনের জন্য উচ্চ আদালতে ছুটছেন শাহরুখ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT