চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জট পাকিয়ে গেছে বার্সা-মেসি পরিস্থিতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:02 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2020
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সা ও মেসির পরিস্থিতি নিয়ে আলোচনা করছে ফুটবল বিশ্লেষক. Channel i News - চ্যানেল আই নিউজ

লিওনেল মেসি কি করবেন? বার্সেলোনাতেই থাকবেন, নাকি উড়াল দেবেন ম্যানচেস্টার সিটি, পিএসজি বা ইন্টার মিলানে? বার্সা কী অবস্থায় এখন? মেসিকে বুঝিয়ে শুনিয়ে রাখতে পারবে? নাকি হাঁটবে আইনি পথে?

বেশ লম্বা একটা সময় চলে গেলেও মেসির দলবদল নাটককে ঘিরে এসব প্রশ্নের একটিরও উত্তর পাওয়া যায়নি! বরং, দাবার বোর্ডে দুই পক্ষের লড়াইয়ে কার চাল যে কাকে কিস্তিমাত করবে সেটা নিয়ে পরিস্থিতি হয়ে উঠেছে জটিল।

সবকিছুর একটা মোটামুটি উত্তর আশা ছিল বুধবার মেসির বাবা আর বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউয়ের মধ্যকার আলোচনার পর। একটা উত্তর অবশ্য পাওয়া গেছে, সেটা যথারীতি প্রত্যাশিত। আর্জেন্টাইন ফরোয়ার্ডের বাবা ও এজেন্ট হোর্হে মেসি জানিয়ে দিয়েছেন, তার ছেলে আর ন্যু ক্যাম্পে থাকছেন না।

হোর্হের সঙ্গে বুধবারের সভায় উপস্থিত ছিলেন তার আরেক ছেলে, তথা মেসির ভাই এবং উপদেষ্টা রদ্রিগো মেসি। বার্তেমেউয়ের সঙ্গে ছিলেন বোর্ডের একজন পরিচালক হাভিয়ের বোর্দাস।

আলোচনায় বার্তেমেউ একটা কথাই বারবার পুনরাবৃত্তি করেছেন, কোনো অবস্থাতেই তারা মেসিকে যেতে দেবেন না। বরং মেসিকে ঘিরেই ভবিষ্যতের নতুন বার্সা গড়ার পরিকল্পনা সাজানো হয়েছে এবং তিনিই হবেন এর মূল স্তম্ভ।

আর মেসি যদি যেতেই চান, তাতে যেকোনো ক্লাবকে বিনিময়ে ৭০০ মিলিয়ন রিলিজ ক্লজ পরিশোধ করতেই হবে। কোনভাবেই তাকে বিনা ট্রান্সফার ফিতে যেতে দেয়া হবে না।

হোর্হে মেসিও খুব সহজ সরল ভাষায় বুঝিয়ে দিয়েছেন, তার ছেলে আর কিছুতেই ন্যু ক্যাম্পে খেলতে নামছেন না। রোজারিও থেকে এল প্রাত বিমানবন্দরে নেমেও তিনি সাংবাদিকদের বলেছিলেন, তার ছেলের বার্সায় থাকা খুব কঠিন।

মেসি যে থাকতে চান না সেটা তার ব্যুরোফ্যাক্সেই প্রমাণিত। আরও স্পষ্ট করে বললে গত রোববার আর সোমবার ক্লাবের করোনা টেস্ট ও অনুশীলনে তার না আসায় বিষয়টা বেশি করে পরিষ্কার হয়েছে।

বুধবারের বৈঠকে দুপক্ষে আর কী কী আলোচনা হয়েছে সেটা স্পষ্ট না হলেও বার্সা থেকে মেসির বাবাকে দেয়া একটা শর্তের কথা বলছে ব্রিটিশ পত্রিকা টেলিগ্রাফ। একাধিক সংবাদমাধ্যমের খবর, মেসিকে পাঁচ বছরে ৭০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে ম্যানসিটি। টেলিগ্রাফের খবর, সেই ৭০০ মিলিয়ন থেকে ট্রান্সফার ফি বাবদ তাদের ১০০ মিলিয়ন ইউরো দেয়া হোক। ম্যানসিটির বাড়তি অর্থও খসবে না, বার্সারও অ্যাকাউন্ট শূন্য থাকল না তাতে। মধ্যিখানে শুধু মেসিকে ১০০ মিলিয়ন ইউরো কম বেতন নিতে হবে আরকি!

Tags: ন্যু-ক্যাম্পবার্তেমেউবার্সাবার্সেলোনামেসিমেসির দলবদলম্যানচেস্টার সিটিলা লিগালিওনেল মেসিলিড স্পোর্টস
Previous Post

র‌্যাগ ডে বিষয়ে বিজ্ঞপ্তি সংশোধন করেছে ঢাবি

Next Post

স্ত্রী-সন্তানসহ করোনায় আক্রান্ত ‘দ্য রক’

Next Post
দ্য রক পরিবারের হাস্যোজ্জ্বল ছবি, বাবা, মা ও শিশু. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রী-সন্তানসহ করোনায় আক্রান্ত ‘দ্য রক’

প্রয়াত মায়ের ছবি, দুঃখজনক স্মৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

এইচ টি এম কাদের নেওয়াজের মায়ের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT