চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি হান্নানের ফাঁসির জন্য প্রস্তুত কাশিমপুর কারাগার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:06 অপরাহ্ন 12, এপ্রিল 2017
in বাংলাদেশ
A A

নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ জঙ্গিনেতা মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি আব্দুল হান্নান ও জঙ্গি শরীফ শাহেদুল আলম বিপুলের ফাঁসি কার্যকরের চূড়ান্ত প্রস্তুতি চলছে। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার ও আশপাশের এলাকাগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।

কারাগারের ভেতরে প্রবেশ করেছে দু’টি অ্যাম্বুলেন্স। আসতে শুরু করেছেন কারা অধিদফতর ও পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার দায়ে ফাঁসি কার্যকরের অপেক্ষায় থাকা মুফতি হান্নান ও বিপুলকে রাখা হয়েছে এ কারাগারের কনডেম সেলে।

বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কারাগারের ভেতরে ঢোকানো হয় সাদা রঙের দু’টি অ্যাম্বুলেন্স।

কারাগারের মূল গেটে বেশ কয়েকজন এপিবিএন সদস্য দায়িত্ব পালন করছেন। মূল গেট থেকে শুরু করে ৫০০ গজ এলাকায় মোতায়েন রয়েছে পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ, গোয়েন্দা পুলিশ, এপিবিএন সদস্য ছাড়াও কমিউনিটি পুলিশিং সদস্যরা মোতায়েন রয়েছেন। তিনটি প্রতিরোধক (ব্লক) স্থাপন করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা সাজানো হচ্ছে।

ফাঁসির প্রস্তুতি দেখতে ইতোমধ্যেই কারাগারে পৌঁছেছেন ঢাকা জেলার কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) তৌহিদুল ইসলাম।

এর আগে মুফতি হান্নানের সঙ্গে দেখা করেন তার স্বজনরা। বুধবার সকালে কাশিমপুর কারাগারে তার স্ত্রী, দুই মেয়ে ও বড় ভাই দেখা করেন। সকাল ৭টা ১০ মিনিট থেকে ৭টা ৫০ মিনিট পর্যন্ত প্রায় ৪০ মিনিট সময় ধরে তারা মুফতি হান্নানের সঙ্গে কথা বলেন।

আগের দিন মঙ্গলবার মুফতি হান্নানের সঙ্গে দেখা করতে তার স্বজনদের চিঠি দেয় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। ওইদিন দুপুরেই তার প্রাণভিক্ষার আবেদন নাকচের কপি পৌঁছায় কারাগারে।

ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা চালিয়ে তিনজনকে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন নাকচ হয়ে যাওয়ায় অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনাই ছিল এই তিন জঙ্গির আইন অনুযায়ী বাঁচার শেষ সুযোগ।

গত ২৭ মার্চ কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছিলেন তারা। এরই মধ্যে ওই আবেদন নাকচ করেছেন রাষ্ট্রপতি।

Tags: মুফতি হান্নান
Previous Post

যা বললেন সুপ্রিম কোর্ট চত্বরে ভাস্কর্যের নির্মাতা মৃণাল হক

Next Post

চলে গেলেন সাংবাদিক সিদ্দিক আহমেদ

Next Post

চলে গেলেন সাংবাদিক সিদ্দিক আহমেদ

মোস্তাফিজকে নিয়ে ব্যাটিংয়ে হায়দরাবাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT