চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি-মাদক: আইজিপির অকপট স্বীকারোক্তি

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:51 অপরাহ্ন 06, জানুয়ারি 2018
in সম্পাদকীয়
A A

জঙ্গিবাদ আর মাদক নিয়ন্ত্রণ করতে না পারার ব্যর্থতার দায় অকপটে স্বীকার করে নিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।পুলিশ সপ্তাহ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি  বলেছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং জঙ্গি দমনে সারাবিশ্বে বাংলাদেশ রোল মডেল হওয়া সত্ত্বেও দায়িত্বকালীন ৫ বছরে (২০১৩- ২০১৭) তা নির্মূল করতে পারেননি। কারণ: দুটোই আসক্তি। পুলিশের এ শীর্ষ কর্মকর্তা আরেকটি বাস্তব সত্যকে জাতির সামনে দাঁড় করিয়ে বলেছেন, শুধু আইন প্রয়োগ করে, পুলিশ দিয়ে মাদক ঠেকানো সম্ভব নয়। এগুলো দমন করতে পরিবার থেকে শুরু করে সমাজের সকল স্তরে সচেতনতা সৃষ্টি করতে হবে। তবে তার সময়ে পুলিশি তৎপরতায় অপরাধ প্রবণতা প্রায় অর্ধেকে কমে এসেছে বলে দাবি করেছেন তিনি। মাদক বিষয়ে পুলিশের দেয়া এক পরিসংখ্যানেই উঠে এসেছে সারাদেশে এর ভয়াবহ চিত্র। গত ৫ বছরে মাদক চোরাচালানে জড়িতদের বিরুদ্ধে প্রায় ৩ লাখ মামলা হয়েছে, অভিযুক্ত যারা বেশির ভাগই ইয়াবা পাচারের সঙ্গে জড়িত ছিল। আমরা জানি, ইয়াবা মাদকই আজ পুরোদেশকে গ্রাস করতে বসেছে। বিশ্ববিদ্যালয়-কলেজের গণ্ডি পেরিয়ে স্কুলের সীমানায় পৌঁছে গেছে। এ কারণে পরিবারের পাশাপাশি সরকারও বিষয়টা নিয়ে উদ্বেগে রয়েছে। তারপরও কোনোভাবেই ইয়াবাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। একইভাবে গুলশানের হলি আর্টিজানে হামলার পর জঙ্গিবাদ নিয়েও শঙ্কিত মানুষ। ওই হামলার পর দেশের বিভিন্ন স্থানে জঙ্গিদের বিরুদ্ধে বেশ কিছু অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী। এসব অভিযানে অর্ধশতাধিক জঙ্গি আত্মঘাতী হলেও থেমে থাকেনি তাদের তৎপরতা। এখনো নানাভাবে, নানা কৌশলে জঙ্গিরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে পুলিশের পাশাপাশি পরিবার এবং সমাজের কার্যকর ভূমিকা চেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরাও আইজিপির সঙ্গে একমত পোষণ করে বলতে চাই; পরিবার এবং সমাজের সক্রিয় ভূমিকা ছাড়া জঙ্গিবাদ ও মাদকের হাত থেকে মুক্ত হবে না জাতি।

Tags: আইজিপিজঙ্গিপুলিশ মহাপরিদর্শকশহীদুল হক
Previous Post

অলিম্পিক খেলতে সাউথ কোরিয়ায় যেতে ‘ইচ্ছুক’ নর্থ

Next Post

ইরানে বিক্ষোভ: সহস্রাধিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার

Next Post

ইরানে বিক্ষোভ: সহস্রাধিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার

রেকর্ড শীতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র-কানাডা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT