রাজধানীতে আদালত এলাকা থেকে জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় কারাগারের ভেতর এবং আদালত এলাকায় সমন্বয় করে জঙ্গি পাপিয়া তাসনিম শিখা। সিটিটিসি জানিয়েছে, শিখাকে গ্রেপ্তারের সময় তার আশ্রয়দাতা আরেক নারীকে আটক করা হয়েছে। তাদের জিঞ্জাসাবাদে গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন, দেশেই আত্মগোপনে আছে ছিনিয়ে নেওয়া মোস্ট ওয়ান্টেড দুই জঙ্গি।








