চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবিরোধী অভিযান নাকি ঈদ আয়ের উপলক্ষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:45 অপরাহ্ন 12, জুন 2016
in অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

গত শুক্রবার থেকে সারাদেশে শুরু হয়েছে র‌্যাব ও পুলিশের যৌথ জঙ্গিবিরোধী অভিযান। এই অভিযানের অংশ হিসেবেই সারা দেশ থেকেই প্রচুর মানুষকে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ।  কেউ কেউ এটাকে ভালোভাবে নিলেও, অনেকেই গ্রেফতার অভিযানের বিরোধিতাও করছেন।

এই বিষয়ে এবার ফেসবুকে পোস্ট দিয়েছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। 

সেখানে তিনি লিখেছেন,  গ্রেফতারের বাণিজ্য! গুপ্তহত্যার সাথে জড়িত অপরাধী ধরতে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। একদিনে তিন হাজারের বেশি মানুষ গ্রেফতার হয়েছে। কেউ যদি এই অভিযানের ভেতরের খবর না জানেন তিনি অভিযান ও গ্রেফতারের সংখ্যা শুনে আতংকিত হবেন। 

একদিনে তিন হাজার জঙ্গী গ্রেফতার! বাংলাদেশ তাহলে তো জঙ্গীদের অভয়ারণ্য! দেশে না হোক বিদেশের কাছে এই অভিযান নিয়ে ভুল বার্তা যাবে, যাচ্ছে।

কাল আমেরিকার কোন পত্রিকা যদি লেখে, ‘বাংলাদেশে একদিনে তিন হাজার জঙ্গী গ্রেফতার, আমেরিকার নাগরিকদের আপাতত দেশটিতে না যাওয়ার পরামর্শ’ 

আপনি প্রতিবাদ করবেন?? তারা তো সুযোগ খুজছে!!

যাদের গ্রেফতার করা হয়েছে তারা সবাই নিরাপরাধ সেটা বলছি না কিন্তু তাদের তো যে কোনো সময় গ্রেফতার করা যায়, করা হচ্ছে। কিন্তু সাধারণ মামলার আসামীকে এই অভিযানে গ্রেফতার করে জঙ্গি বানানো হচ্ছে না? 

আবার নিয়মিত মামলায় যাদের গ্রেফতার হওয়ার কথা বা জেলে থাকার কথা তারা এতোদিনে গ্রেফতার হয়নি কেন?

প্রশ্ন আসতেই পারে। 

এরপর ছাত্র ইউনিয়নের সাবেক এই সভাপতি লিখেছেন,  সরকারের অনেকটা নির্লিপ্ত ভূমিকার সুযোগে প্রায় তিন বছর ধরে চলতে থাকা হত্যাকাণ্ড এবং একজন সাধারণ গৃহিনীর নির্মম হত্যাকাণ্ডের পরে সমাজে যে চূড়ান্ত নিরাপত্তাহীনতা বাসা বেঁধেছে তা দূর করতে সরকারের সাম্প্রতিক পদক্ষেপ কোনো সুফল মিলবে কিনা সেটা নির্ভর করছে তার সহায়ক শক্তির আন্তরিকতা, নিষ্ঠা, দায়িত্ববোধের প্রকাশের উপর।

কিন্তু মাত্র একদিনের অভিযানের পরে যে খবর পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে আসল উদ্দেশ্য সফল নাও হতে পারে। 

এর আগে গ্রেফতার বাণিজ্যে, আসামীর থেকে জমি লিখে নিয়ে তাকে মামলা থেকে অব্যহতি দেয়ার পরেও তার কোনো জবাবদিহিতা করতে হয়নি! 

প্রশ্ন হলো, এবারের অভিযান কি জঙ্গিবিরোধী অভিযান হবে নাকি বর্নাঢ্য ঈদ উদযাপনের আয়ের উৎস হবে? 

মানুষের মনের আতঙ্ক দূর করা, কালিমা মোচনের সুযোগ কি এবার ও সরকার হাতছাড়া করবে? 

গ্রেফতার বাণিজ্যের প্রধান শিকার হয়েছে সাধারণ, দরিদ্র মানুষ। অন্যায়ভাবে গ্রেফতারের শিকার আপনজনকে জেল থেকে বের করতে জমি বিক্রি করেছে, ঋণ করেছে – অনেক কিছু ভুলে গেলেও এই হয়রানী ও আর্থিক ক্ষতি সে কখনো ভুলবে না। 

যে সব কাজের জন্য সরকার তৃণমূলের মানুষের আস্থা হারিয়েছে তার অন্যতম হলো গ্রেফতার বাণিজ্য। 

সরকার সেটা জানে নিশ্চয়- ই।

Tags: জঙ্গিবিরোধী অভিযান
Previous Post

‘রাজনীতিতে অশিক্ষিত-অর্ধশিক্ষিত নেতায় ভরে গেছে’

Next Post

টিউশন-গাইড বই নিষিদ্ধ আইনকে ইতিবাচক দেখছেন শিক্ষাবিদরা

Next Post

টিউশন-গাইড বই নিষিদ্ধ আইনকে ইতিবাচক দেখছেন শিক্ষাবিদরা

যুক্তরাষ্ট্রে সমকামী নাইটক্লাবে হামলা, কয়েকজন জিম্মি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT